Wednesday, May 13, 2026

সরকারি গুদামে বিষাক্ত গ্যাস! হাথরসে প্রাণ গেল ১৪৫ বাঁদরের

Date:

Share post:

সরকারি খাবার মজুত করার গুদামে খাবারের খোঁজে হাজির। এরপরেই প্রাণ গেল শতাধিক বাঁদরের। একসঙ্গে ১৪৫টি বাঁদরের মৃত্যুতে রহস্য বাড়ছে উত্তরপ্রদেশের হাথরসে (Hathras)। এরপর এই ঘটনাকে ধামাচাপা দিতে তড়িঘড়ি মাটিতে পুঁতে দেওয়া হল সেই ১৪৫ দেহ। পরে পশু চিকিৎসকরা (veterinary doctors) তা উদ্ধার করে তদন্ত শুরু করতেই বেরিয়ে পড়ে চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এফসিআই (FCI) গুদামে রাখা দানাশস্যে যাতে পোকামাকড় না ধরে এবং ইঁদুরের হাত থেকে ওই শস্য বাঁচাতে অ্যালুমিনিয়াম ফসফাইড (aluminium phosphide) ছড়ানো হয়েছিল। সেই কীটনাশকের (pesticide) বিষাক্ত ধোঁয়ায় ভরে যায় গোটা গুদাম। এরপর বাঁদরের দল সেখানে ঢোকার পরে বিষাক্ত গ্যাসেই মারা পড়ে। দেহগুলি ময়নাতদন্তের পরে প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে জানান পশু চিকিৎসকরা।

তবে এভাবে উত্তরপ্রদেশের (Uttarpradesh) গুদামে ঢুকে ১৪৫টি বাঁদর মারা পড়ে যাওয়ার ঘটনায় অন্য আশঙ্কা দেখছেন পশু চিকিৎসকরা। এত বেশি পরিমাণ কীটনাশক ছড়ানো হয়েছিল যাতে প্রাণ গেল একসঙ্গে এত বাঁদরের। তবে সেই পরিমাণ কীটনাশক যে গমের বস্তায় ছড়ানো হয়েছিল সেই গমে কত বিষ মিশে রয়েছে। কেনই বা এফসিআই (FCI) গুদাম কর্তৃপক্ষ প্রশাসনকে না জানিয়ে দেহ পুঁতে ফেলল, উঠেছে প্রশ্ন। পুলিশ ইতিমধ্যেই খাদ্য নিগমের কর্মীদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। শুরু হয়েছে তদন্ত।

</a

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...