Wednesday, May 13, 2026

দুই নৌকায় পা ট্রুডোর: নিজের গোয়েন্দাদেরই বললেন ‘ক্রিমিনাল’!

Date:

Share post:

সরাসরি ভারত বিরোধিতার পথ থেকে সরে এসেছেন জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। কিন্তু খালিস্তানিদের সমর্থনের পথ থেকে যে সরে আসেননি ফের বুঝিয়ে দিলেন কানাডার (Canada) প্রধানমন্ত্রী। সম্প্রতি ওট্টাওয়ার গোয়েন্দা বিভাগ দাবি করেছিল খালিস্তানি নেতা হারদীপ সিং নিজ্জর খুনে যোগ রয়েছে ভারতের প্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রীর। কানাডা প্রশাসন গোয়েন্দা বিভাগের সেই দাবি নস্যাৎ করেছিল। সেই প্রসঙ্গে ট্রুডোর দাবি গোয়েন্দা দফতরের তথ্য ফাঁস যারা করেছেন তাঁরা অপরাধী (criminal)।

ভারত বিরোধী খালিস্তানিদের মদত দেওয়া নিয়ে ভারত কানাডার সম্পর্ক দীর্ঘদিন ধরেই খারাপ হচ্ছে। তার মধ্যে কানাডার গোয়েন্দা বিভাগের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও বিদেশমন্ত্রী এস জয়শংকরকে (S Jaishankar) খুনে অভিযুক্ত হিসেবে দাবি করায় সম্পর্কের পারদ আরো চড়ে। এবার সেই আসরে নামলেন সরাসরি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। গোয়েন্দা বিভাগের দাবীকে তিনি অস্বীকার করলেন না। তবে গোয়েন্দাদের তথ্য ফাঁস করাকে অপরাধ বলে দাবি করলেন।

শনিবার একটি অনুষ্ঠানে ট্রুডোকে প্রশ্ন করা হয় ওট্টাওয়া গোয়েন্দা বিভাগ যে দাবি করেছে নিজ্জর খুনে মোদি ও জয়শঙ্করের যুক্ত থাকার তার সত্যতা কতটা, দুদেশের মধ্যে সম্পর্কই বা কেমন। উত্তরের ট্রুডোর দাবি গোয়েন্দা রিপোর্ট যারা ফাঁস করছে তারা অপরাধী। গোয়েন্দা রিপোর্ট ফাঁস হওয়ার কারণে ভুল তথ্যও ছড়াচ্ছে। এই অভিযোগে ইতিমধ্যেই জাতীয় স্তরের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংবাদ মাধ্যমের কাছে যাঁরা তথ্য ফাঁস করেন তাঁরা অপরাধী। ভারতের প্রধানমন্ত্রীকে খুনে অপরাধী দাবি প্রসঙ্গে ট্রুডোর দাবি, তাঁর প্রথম ও প্রধান কাজ কানাডার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা।

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...