Wednesday, May 13, 2026

মোদিরাজ্যে কিশোরকে যৌন নিগ্রহ করে খুন! অভিযুক্ত দাদা

Date:

Share post:

১৬ বছরের নাবালককে যৌন নিগ্রহের অভিযোগ উঠল তার এক দাদা এবং তাঁর বন্ধুর বিরুদ্ধে। শুধু তাই নয়, ধর্ষণের পর নাবালককে খুন করে তার দেহ পুকুরে ফেলে দেয় তাঁর পরিবারের লোকেরা। গুজরাতের পাঁচমহলে কিশোরকে যৌন নিগ্রহ এবং খুনের অভিযোগে তাঁর তুতো দাদা এবং বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। তৃতীয় অভিযুক্ত এক কিশোরকে আটক করা হয়েছে।

জানা গিয়েছে গত বৃহস্পতিবার সকালের দিকে নাবালককে বাড়িতে ডাকতে গিয়েছিল অভিযুক্ত কিশোর। মূল অভিযুক্ত ওই কিশোরকে পাঠিয়েছিলেন বলে খবর। প্ল্যান মতোই গ্রামের একটি নির্জন জায়গায় নির্যাতিত কিশোরকে নিয়ে যায় তার বন্ধু। ওই নির্জন জায়গায় কিশোরকে যৌন নিগ্রহের পর খুন করেন তার তুতো দাদা ও তাঁর বন্ধু। প্রমান লোপাট করতে তাঁর দেহ পুকুরে ফেলে দেওয়া হয়।

আরও পড়ুন- সশরীরে নয়, সোমবার থেকে সঞ্জয়ের ভার্চুয়াল শুনানি!

এদিকে বাড়ির লোকজন খোঁজ করতে থাকে সেই কিশোরের। বৃহস্পতিবার রাতেও বাড়িতে না ফিরলে বাইরে বিভিন্ন সূত্র ধরে তার খোঁজ শুরু করে পরিবার। অবশেষে শুক্রবার সকালে পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ওই কিশোরকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তার বয়ানের ভিত্তিতে শনিবার বাকি দু’জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, এটা প্রথমবার নয়, এর আগেও ছোটখাটো অপরাধে জড়িয়েছেন দুই অভিযুক্ত। সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...