Saturday, April 4, 2026

গুড়াপে নাবালিকার ধর্ষণ-খুনে গ্রেফতার মূল অভিযুক্ত, কলকাতা মেডিক্যাল কলেজে দেহের ময়নাতদন্ত

Date:

Share post:

নাবালিকাকে ধর্ষণ-খুনে গ্রেফতার প্রতিবেশী। রবিবার সন্ধেয় নিখোঁজ নাবালিকার রক্তাক্ত দেহ মেলে বাড়ি থেকে দূরে প্রতিবেশীর বাড়িতে। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা হুগলির (Hoogli) গুড়াপে। মৃতদেহের ময়নাতদন্ত চলছে কলকাতা মেডিক্যাল কলেজে (Kolkata Medical College And Hospital)।

পুলিশ (Police) সূত্রে খবর, রবিবার সন্ধেয় নিখোঁজ হয়ে যায় বছর পাঁচের ওই বালিকা। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ি থেকে কিছুটা দূরে এক প্রতিবেশীর বাড়ি থেকে নাবালিকার রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন। তবে কম্বল চাপা থাকায় প্রথমে কিছু বুঝতে পারেননি কেউ। কিন্তু কম্বল সরাতেই দেখা যায়, নাবালিকা রক্তাক্ত অবস্থায় পড়ে। তাকে তড়িঘড়ি উদ্ধার করে ধনিয়াখালি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা (Doctor)।

ঘটনাস্থলে যায় পুলিশ। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ আছে বলে অভিযোগ এলাকাবাসীর। তবে প্রতিবারই সে আইনের ফাঁক গলে বহাল তবিয়তে রয়েছে। এহেন ঘৃণ্য কাজের জন্য ধৃতের কঠোরতম শাস্তির দাবিতে সরব প্রতিবেশীরা। মা-বাবা চান দোষীর ফাঁসি হোক। অপ্রীতিকর ঘটনা এড়াতে ও পরিস্থিতি সামলাতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও খবর: মঙ্গলে নৈহাটির বড়মার মন্দিরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

সোমবার নাবালিকার ময়নাতদন্তের জন্য চুঁচুড়ায় দেহ পাঠানো হয়। কিন্তু সেখানে উপযুক্ত পরিকাঠামো না থাকায় দেহ নিয়ে আসা হয় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

নাবালিকার বাবা জানিয়েছেন, মেয়ে মাংস খাওয়ার আবদার করায় তিনি বাজারে গিয়েছিলেন। সে সময়ে পাড়াতেই খেলতে বেরিয়েছিল মেয়েটি। তার পর বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি দেখে খোঁজ শুরু করেন বাবা। পাড়া-প্রতিবেশীরাও খুঁজতে বের হন। বাবার অভিযোগ, কিছুটা দূরে এক প্রতিবেশীর বাড়িতে মেয়েকে খুঁজতে গিয়ে খানিক সন্দেহ হয় তাঁদের। কিছুতেই ওই ব্যক্তি তাঁদের বাড়িতে ঢুকতে দিচ্ছিলেন না। ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাঁদের। জোর করে ভিতরে ঢুকতেই দেখা যায় প্রতিবেশীর বাড়ির খাটে মশারি এবং কম্বল চাপা দেওয়া অবস্থায় নাবালিকাকে পড়ে রয়েছে। তার শরীর থেকে রক্তক্ষরণও হচ্ছিল। মেয়ের উপর পাশবিক অত্যাচারে দোষীর ফাঁসির দাবি জানিয়েছেন বাবা।








Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...