Wednesday, May 13, 2026

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি-র সময়সূচি, কখন শুরু পরীক্ষা?

Date:

Share post:

প্রকাশিত হল ২০২৫ সালের সিআইএসসিই-আইসিএসই এবং আইএসসি অর্থাৎ দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি। সোমবার কাউন্সিলের তরফে প্রকাশ করা হল বিস্তারিত পরীক্ষার সূচি। আইসিএসই পরীক্ষা শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে। চলবে ২৭ মার্চ পর্যন্ত। আইএসসি পরীক্ষা শুরু ১৩ ফেব্রুয়ারি থেকে। চলবে ৫ এপ্রিল পর্যন্ত।

আইসিএসই-তে নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা দু’লক্ষ ৫৩ হাজার ৩৮৪। ছাত্র এক লক্ষ ৩৫ হাজার ২৬৮। বিষয়ের উপর ভিত্তি করে কিছু পরীক্ষা শুরু সকাল ৯টা থেকে অথবা সকাল ১১টা থেকে। পরীক্ষার সময়সীমা তিন ঘণ্টা।

আইএসসি-তে নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা এক লক্ষ ৬৭ হাজার। পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে। তবে আর্ট পেপার (ড্রয়িং অ্যান্ড পেন্টিং ফ্রম স্টিল লাইফ)-এর সমস্ত পরীক্ষা শুরু সকাল ৯টা থেকে। সমস্ত পরীক্ষা চলবে তিন ঘণ্টা ধরে।

আরও পড়ুন- রাজভবনে নিজের মূর্তি উন্মোচন করে এখন তদন্ত কমিটি গড়ার ‘নাটক’ আনন্দ বোসের

Related articles

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...