Thursday, February 26, 2026

সদ্য শেষ হয়েছে আইপিএল-এর মেগা নিলাম, কিছু ক্রিকেটার নিলামে ঝড় তুললেও, কিছু রয়েছেন অবিক্রিত, চলুন দেখে নেওয়া যাক তাদের নাম

Date:

Share post:

২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডায় বসেছিল ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম। নিলামে ১০টি দল মোট ১৮২ জন ক্রিকেটারকে কিনেছে। এর মধ্যে ৬২ জন বিদেশি ক্রিকেটার। আট জন ক্রিকেটারের ক্ষেত্রে আরটিএম ব্যবহার করা হয়েছে। কিন্তু বেশ কিছু ক্রিকেটার অবিক্রিত বেশ কিছু কেইকেটার। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটার আইপিএল-এ দল পেলেন না ।

আইপিএল-এ দল না পাওয়ার মধ্যে যার নাম প্রথমে বলতে হয়, তিনি হলেন স্টিভ স্মিথ। অজি ক্রিকেটার নিজের জন্য আইপিএল মেগা নিলামে ন্যূনতম মূল্য রেখেছিলেন ২ কোটি টাকা। টি-২০ ক্রিকেটে বহুদিন নিজের ছাপ ফেলতে পারেনি। মনে করা হচ্ছে সেই কারণে দল পাননি স্মিথ। এর আগে আইপিএল-এ বহু দলে খেলেছেন স্মিথ। অধুনালুপ্ত রাইজিং পুণে সুপারজায়ান্টসে ধোনির জায়গায় অধিনায়কও হয়েছিলেন। ২০২১ মরশুমের পর তাঁকে আর আইপিএলের জগতে দেখা যায়নি। এরপরই যার নাম আসে তিনি হলেন ডেভিড ওয়ার্নার। অবসরও নিয়েছেন। দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন অজি এই ক্রিকেটার। ২০১৬-এ আইপিএল জিতেছেন। তবে এবার কোন দলই নেয়নি ওয়ার্নারকে।

আইপিএল এ দল পৃথবী শা। ফিটনেশের জন্য বারবার তাঁকে সমালোচোলিত হতে হয়েছে। জাতীয় দল তো দূরের কথা, মুম্বইয়ের রনজি দলেও সুযোগ পান না। তাঁকেও নেয়নি কোন দল। এরপরই রয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন। সাম্প্রতিক কালে চেনা ফর্মে নেই কিউয়ি এই তারকা। ২০২১-এর আইপিএলের মাঝপথে সানরাইজার্সের অধিনায়ক হয়েছিলেন। ২০২৩-এ গুজরাট তাঁকে কিনলেও চোটের জন্য প্রায় কোনও ম্যাচেই খেলতে পারেননি। এখন ফিট হলেও, উইলিয়ামসনকে কেউ নেয়নি কোন দল।

এরপর রয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার শাকিব আল হাসান। বাংলাদেশের তারকা ক্রিকেটার সম্প্রতি ক্রিকেটের বাইরে। ব্যাটে রান আসেনি। বল হাতে স্পিনের ম্যাজিকও অনেকটা ফিকে হয়েছে। এবার আইপিএলে শাকিবের ন্যূনতম মূল্য ছিল ১ কোটি টাকা। এই ক্রিকেটাররা ছাড়াও অবিক্রিত রয়েছেন, জেমস অ্যান্ডারসন এছাড়া অবিক্রিত থেকেছেন জনি বেয়ারস্টো, ড্যারিল মিচেল, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, শাকিব আল হাসান, উমেশ যাদব, সরফরাজ খান সহ আরও অনেক তারকা।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...