Tuesday, June 16, 2026

নিয়োগ মামলায় জামিন শান্তনুর, জেল মুক্তি নিয়ে ধোঁয়াশা!

Date:

Share post:

নিয়োগ মামলায় জামিন পেলেন শান্তনু বন্দোপাধ্যায় (Shantanu Banerjee)।২০২৩ সালের ১০ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়েছিল। শান্তনুর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একটি তালিকা উদ্ধার করেছিলেন ইডি আধিকারিকেরা। সেই তালিকায় রাজ্যের ১৭টি জেলার ৩৪৬ জন প্রার্থীর নাম ছিল বলে জানা যায়। কিন্তু এখনও পর্যন্ত উপযুক্ত কোন প্রমাণ পেশ করতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি। অভিযুক্তকে দিনের পর দিন জেলে থাকতে হচ্ছে অথচ বিচার প্রক্রিয়া কেন শুরু করা গেল না সেই প্রশ্ন তোলার পাশাপাশি ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে অভিযুক্তকে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের (Subhra Ghosh) একক বেঞ্চ জামিন দিল। যদিও শান্তনুর জেল মুক্তি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

জামিন পেলেও মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে (CBI court) শান্তনুকে হাজির করানোর কথা। সেক্ষেত্রে অভিযুক্তকে হেফাজতে নেওয়ার কথা বলবে CBI। যদি সেই আবেদন মঞ্জুর হয়ে যায় তাহলে এখনই জেল থেকে বেরোতে পারবেন না শান্তনু। যদি সেটা না হয় তাহলে জামিন সংক্রান্ত গোটা প্রক্রিয়া শেষ হতে হতে বিকেল গড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে আজ সন্ধ্যার দিকে বা কাল সকালে হয়তো বাইরে আসতে পারেন তিনি। ১০ লক্ষ টাকা জমা দেওয়ার পাশাপাশি শান্তনুকে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।এছাড়াও আদালতের নির্দেশ ছাড়া তিনি শহরের বাইরে যেতে পারবেন না এবং মামলার সঙ্গে জড়িয়ে থাকা কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না।

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...