Saturday, June 13, 2026

মৃত্যু নিয়ে শকুনের রাজনীতি, কুণালের নিশানায় বিজেপি

Date:

Share post:

মৃতদেহ নিয়ে শকুনের রাজনীতি করছে বিজেপি। এভাবেই বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এরা শোকাতুর বাবা-মাকেও ছাড়ে না। তাদেরকে ভুল বুঝিয়ে নিজেদের ছবি তোলার কাজে লাগানোর জন্য এত আয়োজন। হাথরাসের ঘটনার সময় কোথায় ছিল, বিজেপি উন্নাওয়ের সময় কোথায় ছিল প্রশ্ন কুণালের।

তার অভিযোগ, বিজেপি আগে জুনিয়র ডাক্তারদের মদত দিচ্ছিল। নিজেদের পার্টি অফিসে শেল্টার দিয়েছিল। তারপর যখন দেখলো জনমত তাদের বিপক্ষে, এখন অভয়ার মা-বাবাকে ভুল বুঝিয়ে রাজনীতি করছে। শোকাতুর বাবা-মাকে বিধানসভায় এনে ছবি তোলার রাজনীতি করছে। এভাবে তো টিকে থাকতে পারবে না। বাংলার মানুষ এই সরকারের উন্নয়নের যে জোয়ার, তার স্বাদ জানে। নতুন করে এই শকুনের রাজনীতি মানুষ বুঝতে পারে। তাই উপ নির্বাচনেও ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...