Thursday, June 25, 2026

সংবিধান দিবস: রাষ্ট্রপতির মুখে শুধুই ন্যায়-স্বাধীনতা-সাম্য ও সৌভ্রাতৃত্ব!

Date:

Share post:

ভারতীয় সংবিধানকে বর্ণনা করতে গিয়ে ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাত্বের কথা বললেও কোথাও সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষতার কথা উল্লেখ করলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। ভারতের কাঠামোর ভিত্তিপ্রস্তর হিসাবে ভারতীয় সংবিধানকে উল্লেখ করে এই সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞান ও আগ্রহ বাড়ানোর বার্তা দেন তিনি। মঙ্গলবার সংবিধানের (Indian Constitution) ৭৫ বর্ষপূর্তি উপলক্ষ্য়ে সংসদের সেন্ট্রাল হলে (Central Hall) সমবেত হন দেশের প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, থেকে লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতা। রাষ্ট্রপতির উজ্জ্বল উপস্থিতিতে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন তাঁরা।

ভারতের সংবিধানকে প্রাণবন্ত ও প্রগতিশীল সংবিধান বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সঙ্গে ব্যক্তিগত ও সমষ্টির মর্যাদা আলাদাভাবে রক্ষা হয় ভারতের সংবিধানে, উল্লেখ রাষ্ট্রপতির। তিনি জানান, “ভারতের সংবিধান কয়েকজন উজ্জ্বল মস্তিষ্কের তিন বছরের চরম আলোচনার ফসল। এক অর্থে এটা আমাদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ফলাফল। অতুলনীয় জাতীয় আন্দোলনের মধ্যে নিহিত আদর্শগুলি স্থাপিত হয়েছে সংবিধানে। সেই আদর্শগুলিই সংক্ষিপ্ত আকারে রক্ষিত হয়েছে সংবিধানের প্রস্তাবনায়। সেগুলি হল ন্যায়বিচার (justice), স্বাধীনতা (liberty), সাম্য (equality) ও সৌভ্রাতৃত্ব (fraternity)।”

রাষ্ট্রপতির ভাসনে উঠে আসে এত দীর্ঘ বছর ধরে সংবিধানের পালন করে দেশের আইন, বিচার ও প্রশাসন কীভাবে দেশের মানুষের জীবনকে আরও ভালো করেছে। শুধুমাত্র ভারত নয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিধানে অংশগ্রহণের অধিকারও ভারতের সংবিধান দিয়েছে বলে উল্লেখ রাষ্ট্রপতির। সংবিধান প্রতিষ্ঠিত সার্বভৌমত্বের উদযাপনে ২০২৫ সালের ২৬ জানুয়ারি পালিত হবে গণতন্ত্রের ৭৫ বছর পূর্তি উৎসব, জানান রাষ্ট্রপতি।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...