Sunday, March 15, 2026

অপ্রয়োজনীয়! দলীয় ‘সিদ্ধান্ত-বিরোধী’ হুমায়ুনকে এড়িয়ে যাওয়ার নিদান কুণালের

Date:

Share post:

তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পরে বিরোধীরা একাধিক চক্রান্ত তৈরির চেষ্টায় সচেষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষ সাংগঠনিক নেতৃত্বে যেভাবে দলের অন্দরে কার্যকারিতা পরিচালনার প্রস্তুতি নিয়েছে রাজ্যের শাসকদল তা নিয়ে ঈর্ষায় অনেক মন্তব্য ছড়িয়ে পড়েছে সোমবারের পরে। তারই মধ্যে অন্যতম মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। দলের পদক্ষেপ না-পসন্দ হওয়ায় একাধিক মন্তব্য তিনি করেছেন। তবে তাঁর এইসব বক্তব্যকে “অপ্রয়োজনীয় অবাঞ্ছিত” বলে দাবি করেছেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

ভরতপুরের বিধায়কের দাবি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দিল্লিতে বেশি দায়িত্ব দিয়ে রাজ্য থেকে তাঁকে বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সঙ্গে দলের সদস্যদের নাম না করে সমালোচনা করেন তিনি। তাঁর দাবি দলের সুপ্রিমোকে কোনও কোনও নেতৃত্ব ভুল পথে চালিত করার মন্ত্রণা দিচ্ছেন।

সোমবারই দলীয় বৈঠকে তৈরি হয়েছে শৃঙ্খলারক্ষা কমিটি (disciplinary committee)। তারপরেও হুমায়ুনের এই ধরনের বক্তব্যে মোটেও পাত্তা দিতে চায় না দল। কুণাল ঘোষের (Kunal Ghosh) দাবি, এই ধরনের মন্তব্য অপ্রয়োজনীয়, অবাঞ্ছিত। সোমবারই পুরদস্তুর কর্মসূচি, নেতৃত্ব ঘোষণা হয়েছে। তারপরে এধরনের মন্তব্যের প্রতিক্রিয়া থেকে বিরত থাকাই ভালো। সেই সঙ্গে তাঁর দাবি, “যদি কোনও সিনিয়র নেতার বক্তব্য দেওয়ার হয় সংশ্লিষ্ট শীর্ষ নেতৃত্বের কাছে বক্তব্য জানাবার সুযোগ রয়েছে। তার বদলে যদি কেউ শীর্ষ নেতৃত্বের কর্মসূচি, বৈঠক, পদক্ষেপের পরেও এই ধরনের বক্তব্য পেশ করে থাকেন। তাহলে সেটা তাঁর একান্ত নিজস্ব। সংশ্লিষ্ট নেতৃত্ব সেটা দেখবেন।”

spot_img

Related articles

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...