Sunday, May 10, 2026

কাজের অভাব, সংসার চালাতে ফুটপাথে দোকান টলিপাড়ার নামী পরিচালকের!

Date:

Share post:

বাংলা টেলিভিশন জগতে একের পর এক সুপারহিট সিরিয়াল পরিচালনা করার পর এবার সংসার চালাতে ফুটপাতে দোকান খুলতে হল পরিচালক অয়ন সেনগুপ্তকে (Ayan Sengupta)। টেলিপর্দায় হৈচৈ ফেলে দেওয়া ‘কে আপন কে পর’, ‘কী করে বলব তোমায়’, ‘এই পথ যদি না শেষ হয়’-এর মতো ধারাবাহিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার পর গত দু’বছর ধরে বেকার অয়ন! শত চেষ্টা করেও কাজের জোগাড় করতে না পারায়, সংসার চালাতে শেষমেষ স্ত্রী পুত্রকে নিয়ে রাস্তা দিয়ে খাবারের দোকান খুলে বসলেন।

তপন থিয়েটারের সামনে দোকানের ছবি ভিডিও প্রকাশ্যে আসতেই, রীতিমতো হইচই পড়ে গেছে নেটপাড়ায়।ফেসবুক লাইভে অয়ন (Ayan Sengupta) জানিয়েছেন যে এই মুহূর্তে যে অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে তিনি রয়েছেন সেখান থেকে বের হতে হলে কিছু একটা করতে হবে। তাই স্ত্রীর সহযোগিতায় ফুটপাথে খাবারের স্টল খুলেছেন তিনি। মেনুতে রয়েছে, ঘুঘনি, ভেজিটেবল চপের মতো সুস্বাদু খাবার রয়েছে বলে জানিয়েছেন পরিচালক। যদিও অভিনয় বা পরিচালনা কোনটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন না। তবে ভবিষ্যতে যাতে ক্রাইসিস পিরিয়ড না তৈরি হয় সেই কারণে বিকল্প আয়ের উৎস হিসেবে এই ব্যবসার কথা ভেবেছেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেকেই অয়নের লড়াকু মনোভাবকে কুর্নিশ জানিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, তাঁর মতো পরিচালক কাজ পাচ্ছেন না কেন? অয়নের সাফ উত্তর, “গত দু’বছর ধরে দুটো বিষয় দেখেছি। যাঁরা নিয়মিত কাজ পাচ্ছেন, তাঁরাই নিয়মিত কাজ করছেন। আর যাঁরা কাজ পান না বা পাচ্ছেন না তাঁদের কিন্তু কাজ জুটছেই না! আমার ঠিক কোথায় ত্রুটি? কেউ বলতে পারছেন না। কিন্তু কাজও দিচ্ছেন না।” লাইট-ক্যামেরা-অ্যাকশন দুনিয়ার প্রযোজকরা অয়নের এই মন্তব্যের পর কোনও যোগাযোগ করেছেন কিনা সেটা অবশ্য জানা যায়নি। তবে অনুরাগী থেকে শুরু করে সমাজমাধ্যম (Social media) ব্যবহারকারীদের অনেকেই পরিচালকের দক্ষতাকে স্বীকৃতি দিয়েছেন।

Related articles

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...

প্রকাশ্যে ওএমআর শিট! শিক্ষক নিয়োগ মামলায় বড় পদক্ষেপ কমিশনের 

অবশেষে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট (OMR) জনসমক্ষে আনল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শনিবার কমিশনের অফিশিয়াল...

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...