Tuesday, June 23, 2026

সংবিধান লঙ্ঘন করছে কেন্দ্র, বুধে বিধানসভায় বক্তব্য পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

মঙ্গলবার ছিল সংবিধান দিবস। সেই উপলক্ষে রাজ্য বিধানসভায় (Assembly) কেন্দ্রের সংবিধান (constituency) লঙ্ঘন নিয়ে প্রস্তাব এনেছিলেন অধ্যক্ষ। দু’দিনের সেই আলোচনার দ্বিতীয় দিন অর্থাৎ বুধবার রাজ্য বিধানসভায় আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পেশ করবেন তাঁর বক্তব্য। প্রথম দিনেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে রেখেছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম-সহ অন্য মন্ত্রী-বিধায়করা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, সৌভ্রাতৃত্ব এবং ন্যায়বিচারের মূল্যবোধকে সমুন্নত রাখার বার্তা দেবেন তিনি। সেইসঙ্গেও কেন্দ্রকে নিশানায় তিনি কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

বিধানসভায় শীতকালীন অধিবেশনের শুরুতেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দেশে নানাভাবে সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটছে। সেই ঘটনা উদ্বেগজনক। তাই এই মর্মে সংবিধান দিবস থেকে শুরু করে দু’দিন ধরে বিধানসভায় সংবিধান লঙ্ঘন নিয়ে আলোচনার প্রস্তাব দেন তিনি। ওই প্রস্তাবের ওপর আলোচনা চলছে। বিধানসভার সব সদস্যকে সংবিধান দিবসের আলোচনায় অংশগ্রহণ করতে অনুরোধ জানান তিনি। মঙ্গলবার এই আলোচনায় সরকার ও বিরোধীপক্ষ একে অপরের বিরুদ্ধে তোপ দাগেন। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতীয় সংবিধান গণপরিষদে গৃহীত হয়েছিল। সেই স্মরণে প্রতিবছর দিনটি সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। রাজ্য বিধানসভা দু’দিন ধরে আলোচনা রেখেছে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নেবেন। এছাড়া শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, নির্মল ঘোষের মতো সরকার পক্ষের প্রবীণ সদস্যরা সংবিধান দিবসের এই বিশেষ আলোচনায় অংশ নেন এবং এদিন নেবেনও।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...