Wednesday, March 11, 2026

লাগাতার ‘আলপটকা’ মন্তব্য! হুমায়ুনকে শোকজ তৃণমূলের, জবাব দেব: মন্তব্য বিধায়কের

Date:

Share post:

লাগাতার ‘আলপটকা’ মন্তব্য! এবার ভরতপুরের তৃণমূল (TMC) বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) শোকজ করল দলের শৃঙ্খলারক্ষা কমিটি। বুধবারই শোকজ করা হয়েছে তাঁকে। তিনদিনের মধ্যে জবাবদিহি করতে হবে। দলের অধিকার আছে। চিঠি পেলে উত্তর দেব- শোকজ প্রসঙ্গে মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়কের।

ভরতপুরের বিধায়ক হুমায়ুন মঙ্গলবার অভিযোগ করেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দিল্লিতে বেশি দায়িত্ব দিয়ে রাজ্য থেকে তাঁকে বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সঙ্গে দলের সদস্যদের নাম না করে সমালোচনা করেন তিনি। তাঁর দাবি তৃণমূল (TMC) সুপ্রিমোকে কোনও কোনও নেতৃত্ব ভুল পথে মন্ত্রণা দিচ্ছেন। হুমায়ুনের এইসব বক্তব্যকে “অপ্রয়োজনীয় অবাঞ্ছিত” বলে মন্তব্য করেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

এর পরে বুধবারই বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটির তরফে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে হুমায়ুনকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবিষয়ে প্রশ্ন করা হলন হুমায়ুন বলেন, “দলের শৃঙ্খলারক্ষা কমিটির অধিকার রয়েছে, আমাকে সাসপেন্ড করার। শুনেছি আমাকে শোকজ করা হয়েছে। হাতে আমি কোনও চিঠি পাইনি। চিঠি এলে আমি যথাযথ সময়ে এর উত্তর দিয়ে দেব।”

বেলাগাম মন্তব্য, দলবিরোধী কাজ করলে এবার শাস্তির মুখে পড়বেন তৃণমূল (TMC) সদস্য-সদস্যারা। সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে এ বিষয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকের পরে সাংবাদিকের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) জানান, “দল সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে কেউ যা খুশি মন্তব্য করতে পারবেন না। কাউকে তিনবার শোকজের পর সাসপেন্ড করা হবে।” শৃঙ্খলারক্ষায় তিনটি কমিটিও গঠন করা হয়। এবার হুমায়ুন কী জবাব দেন, সেটাই দেখার।








spot_img

Related articles

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ অনুরাগী 

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্যান হয়ে গেলেন এবার খোদ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাব। কিছুদিন আগেই ভারত সফরে এসে তিনি...

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...

‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক

বাম জমানার চ্যাপ্টার এখন ক্লোজড, এখন নতুন সিলেবাসে পথ চলা। বার কাউন্সিলের নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে...

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...