Wednesday, June 24, 2026

আইপিএলে ব্রাত্য, বিগ ব্যাশের দরজাও বন্ধ, সাকিবের কেরিয়ার প্রশ্নের মুখে

Date:

Share post:

আইপিএলে দল পাননি। এমনকি তাকে নিলামেও তোলা হয়নি।এটা মোটেই অবাক করার মতো ঘটনা ছিল না।ডেভিড ওয়ার্নারের কথাই ধরুন। আইপিএল ইতিহাসে ৫ জন সেরা ক্রিকেটার নাম বললে এর মধ্যে তিনি থাকবেন। এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৬২টি ফিফটি তার। অধিনায়ক হিসেবে সানরাইজার্স হায়দরবাদকে চ্যাম্পিয়ন করেছেন। রান আছে সাড়ে ৬ হাজারের বেশি।তবে এত কিছু আইপিএলে তার দল পাওয়ার জন্য যথেষ্ট হয়নি। সাকিবও তাই পড়ন্ত বেলায় দল পাবেন না, এটাই স্বাভাবিক। ওয়ার্নার বিগ ব্যাশে খেলবেন, খেলতে পারবেন অন্য যে কোনও লিগে। সাকিব কোথায় খেলবেন? সাকিবের কাছেও বিকল্প আছে অনেক। তবে বেশ কয়েকটি প্রথম সারির টুর্নামেন্টে তার খেলা অনিশ্চিত।

সাকিবের বিপিএলে দল পাওয়া পুরোপুরি নিশ্চিত। তবে এখানে আছে বড় বিপত্তি। দল পাওয়ার পরও সাকিব বিপিএল খেলতে পারবেন তো? শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের প্রাক্তন এই সংসদ সদস্য জাতীয় দলের হয়ে খেলতেই তো দেশে ফিরতে পারেননি। নানা ঘটনার পর দেশের উদ্দেশে রওনা দিয়েও মাঝপথে আবার ফিরে যেতে হয়েছে। এমন পরিস্থিতিতে সাকিব কীভাবে আগামী বিপিএলে খেলবেন?দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগ, সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ—এসব টুর্নামেন্ট হবে বিপিএলের কাছাকাছি সময়ে। নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশও একই সময়ে হওয়ার কথা।বিগ ব্যাশে সাকিবের জায়গা নেই। সেটা শুধু পারফরম্যান্সের জন্য নয়; ক্রিকেট অস্ট্রেলিয়ার নৈতিক পুলিশের আপত্তির বিষয়ও আছে। অনৈতিক কর্মকাণ্ডের কারণে শাস্তি পাওয়ায় ২০২০ সালে তাকে লিগে নিতে আপত্তি জানিয়েছিল সিএর নৈতিক পুলিশ।সব মিলিয়ে সাকিবের বিগ ব্যাশের দরজা বন্ধ।

সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে কোনও দলের স্কোয়াডেও সাকিব নেই। আর সম্প্রতি হয়েছে এসএ টি-টোয়েন্টি লিগের নিলাম, যেখানে সাকিব নাম দেননি। সুপার স্ম্যাশের দলগুলোর স্কোয়াড এখনও ঘোষণা হয়নি।বাকি থাকছে পিএসএল, সিপিএলের মতো টুর্নামেন্ট।সাকিবেরও এখানে খেলার ভালো সম্ভাবনা আছে; বিশেষ করে সিপিএলে। পিএসএলে এর আগে সাকিবের নিয়মিত খেলা হয়নি।

২০১৬ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে সাকিব এখন পর্যন্ত খেলেছেন মাত্র ১৪ ম্যাচ। তবে এখনকার পরিস্থিতি তো অনেকটাই ভিন্ন! সিপিএলে সাকিব খেলেছেন ৩৬ ম্যাচ। সর্বশেষ খেলেছেন ২০২২ সালে। এই টুর্নামেন্টেও সাকিবকে নিয়মিত দেখা যেতে পারে। তাঁর বোলিংটা এখনো ক্যারিবীয় উইকেটে বেশ কার্যকর।এ ছাড়া মেজর লিগ ক্রিকেট ও কানাডার গ্লোবাল সুপার লিগও সাকিবের বিকল্প হতে পারে। গত মরসুমে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে সাকিব মেজর লিগ ক্রিকেটে খেলেছেন। যুক্তরাষ্ট্রে থাকায় এই টুর্নামেন্ট সাকিবের জন্য খেলাটা সুবিধারও। কানাডার গ্লোবাল সুপার লিগ তো আছেই। লঙ্কা প্রিমিয়ার লিগের কথা ভুললেও চলবে না। ২০২৩ সালে এই টুর্নামেন্টে সাকিব খেলেছেন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...