Wednesday, June 3, 2026

সংসদে বিরোধীরা জবাব চাইতেই মুলতুবি! বুধেও অর্ধসমাপ্ত অধিবেশন

Date:

Share post:

জোর করে দমন বিরোধী কণ্ঠস্বর, বিজেপির আমলে এই ছবি নতুন নয়। এতদিন সংসদের (Parliament) অধিবেশন চলাকালীন বিরোধীদের হট্টগোলের অভিযোগ তুলেছেন নরেন্দ্র মোদি ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। এবার বিরোধীরা প্রশ্ন তুলতেই নাকচ করার উদাহরণ পথে সংসদের দুই কক্ষই। আদানি ইস্যু (Adani issue) থেকে মনিপুর (Manipur), বুধবার দুই কক্ষে বিরোধীরা প্রশ্ন তুলতেন অধিবেশন মুলতুবি করে দেওয়া হল। এমনকি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) স্পষ্ট জানিয়ে দেন বিরোধী নেতাদের অধিবেশনের বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ার প্রশ্নগুলি বাতিল করা হয়।

সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতেই আদানি ইস্য়ুতে কেন্দ্রের জবাব ও অভিযুক্ত শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) গ্রেফতারির দাবি জানিয়েছিলেন বিরোধী দলের সদস্যরা। বাংলার মুখ্যমন্ত্রী নির্দেশে তৃণমূল সাংসদরা স্পষ্ট করে দিয়েছিলেন সংসদের অধিবেশন চালিয়েই আদানি ইস্যুতে জবাব দাবি করা হবে। বুধবার লোকসভায় (Loksabha) আদানি ইস্যুতে প্রশ্ন তোলেন বিরোধী দলের সাংসদরা। গৌতম আদানির গ্রেফতারি দাবি করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এরপরই লোকসভা বুধবারের মতো মুলতুবি (adjourned) করে দেওয়া হয়।

অন্যদিকে বুধবার রাজ্যসভায় (Rajyasabha) বিরোধী দলের সাংসদরা দিল্লিতে অপরাধের সংখ্যা বাড়া, মনিপুরের হিংসা, উত্তরপ্রদেশের সম্ভলের অশান্তি ও ওয়াকফ বোর্ড নিয়ে জেপিসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়। সর্বশেষে আদানি ইস্যু নিয়ে প্রশ্ন তোলা হয়। চেয়ারম্যান জগদীপ ধনকড় জানান সদনের আলোচ্য বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় এই বিষয়গুলির উপর আলোচনা সম্ভব নয়। এরপরই মুলতুবি করে দেওয়া হয় উচ্চকক্ষের অধিবেশনও।

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...