Wednesday, June 24, 2026

আমেরিকার স্বাস্থ্য গবেষণার নেতৃত্বে বাঙালি, জয় ভট্টাচার্যই পছন্দ ট্রাম্পের

Date:

Share post:

দেশের স্বাস্থ্য ব্যবস্থা ও ওষুধ নিয়ে নতুনভাবে কাজ করার দাবি জানিয়েছিলেন রাষ্ট্রপতি পদে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার আমেরিকার স্বাস্থ্য গবেষণার দায়িত্বভার তিনি তুলে দিলেন এক বাঙালির হাতে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জয় ভট্টাচার্যকে (Jay Bhattacharya) আমেরিকার ন্যাশানাল ইনস্টিটিউটস অফ হেলথের (National Institute of Health)  নির্দেশক পদে নিয়োগ করার ঘোষণা করলেন ট্রাম্প।

রাষ্ট্রপতি পদে জয়ের পরই নিজের একাধিক লক্ষ্য নিয়ে ভিডিও বার্তা পেশ করেছিলেন ট্রাম্প (Donald Trump)। সেখানে তিনি উল্লেখ করেছিলেন দেশের চিকিৎসা ও ওষুধ সংক্রান্ত গবেষণায় জোর দেওয়া হবে। বিশেষত, বিদেশ থেকে আমদানি করা ওষুধে লাগাম টানার উপরও জোর দিয়েছিলেন। সেই মতো স্বাভাবিকভাবেই দেশের স্বাস্থ্য দফতরের একটি অংশ তথা সবথেকে বড় স্বাস্থ্য গবেষণা সংস্থা এনআইএইচ-এর (NIH) শীর্ষ পদে যে পরিবর্তন করে বিশেষ কাউকে আনবেন, তার ইঙ্গিতও পাওয়া গিয়েছিল।

সেক্ষেত্রে ট্রাম্পের পছন্দ বাঙালি বিজ্ঞানী জয়। একদিকে যেমন তিনি একজন চিকিৎসক (MD), অন্যদিকে অর্থনীতির ডক্টরেট (PhD)। করোনা পরিস্থিতিতে আমেরিকায় দীর্ঘ মেয়াদি লক ডাউন (lockdown) জারির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন জয়। তাঁর গবেষণায় চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি অর্থনৈতিক দিকগুলিও গুরুত্ব পেয়েছে। চার বছর আগে করোনা পরিস্থিতির (COVID situation) সঙ্গে মোকাবিলায় তাঁর ভূমিকাকে গুরুত্ব দিয়েই এবার জয়কে দেশের সর্বোচ্চ চিকিৎসা গবেষণা সংস্থার শীর্ষে স্থাপন ট্রাম্পের। এই ঘোষণার পরে জয় ভট্টাচার্যের প্রতিক্রিয়া, তিনি অত্যন্ত সম্মানিত ও বিনীত রাষ্ট্রপতি নির্বাচিত ট্রাম্পের এই ঘোষণায়। আমেরিকার বৈজ্ঞানিক গবেষণা সংস্থার উন্নতিতে তাঁরা এমনভাবে কাজ করবেন যাতে আমেরিকার গবেষণা ফের মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। সেই সঙ্গে গবেষণার ফলাফল যাতে আমেরিকানদের স্বাস্থ্য আবার সুগঠিত করে তুলতে পারে তার বৈজ্ঞানিক পথে চেষ্টা করে যাবেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...