Wednesday, June 24, 2026

অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়! বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অবস্থান স্পষ্ট করলেন অভিষেক

Date:

Share post:

ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। সেখানে যা ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় এটুকু বলতে পারি। বুধবার, সংসদে ঢোকার মুখে এই মন্তব্য করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

অগাস্টে বাংলাদেশে (Bangladesh) রাজনৈতিক পালাবদলের সময় থেকেই অশান্তি চলছে। সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়ে মহম্মদ ইউনুসের (Md Yunush) কেয়ার টেকার সরকার ব্যর্থ বলে অভিযোগ। এই নিয়ে রাষ্ট্রসংঘের প্রশ্নের মুখে পড়েছে ইউনুস সরকার। এর মধ্যেই সংখ্যালঘুদের হয়ে সরব হওয়া ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসকে রাষ্ট্রদ্রোহিতার আইনে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের আদালতে তোলা হলে তাঁর পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় নতুন করে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। চট্টগ্রাম-সহ বিভিন্ন অঞ্চলে দফায় দফায় অশান্তির চলছে।

এই পরিস্থিতি নিয়ে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক (Abhishek Banerjee) বলেন, বিদেশের বিষয়ে আমাদের মন্তব্য করা ঠিক নয়। তবে, বাংলাদেশে যেটা ঘটছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। সেখানে যা ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বুধবার, সংসদে ঢোকার মুখে এই মন্তব্য করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

অগাস্টে বাংলাদেশে (Bangladesh) রাজনৈতিক পালাবদলের সময় থেকেই অশান্তি চলছে। সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়ে মহম্মদ ইউনুসের (Md Yunush) কেয়ার টেকার সরকার ব্যর্থ বলে অভিযোগ। এই নিয়ে রাষ্ট্রসংঘের প্রশ্নের মুখে পড়েছে ইউনুস সরকার। এর মধ্যেই সংখ্যালঘুদের হয়ে সরব হওয়া ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসকে রাষ্ট্রদ্রোহিতার আইনে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের আদালতে তোলা হলে তাঁর পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় নতুন করে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। চট্টগ্রাম-সহ বিভিন্ন অঞ্চলে দফায় দফায় অশান্তির চলছে।

এই পরিস্থিতি নিয়ে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “বাংলাদেশের বিষয়ে আমাদের মন্তব্য করা ঠিক নয়। এটা রাজ্যের বিষয় নয়, দেশের বিষয়। আন্তর্জাতিক বিষয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে দেশের স্বার্থে তৃণমূল দলগতভাবে তাকে সমর্থন করবে। তবে, বাংলাদেশে যেটা ঘটছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় এটুকু বলতে পারি।“

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...