Thursday, June 25, 2026

বালিগঞ্জ সার্কুলার রোডে আবাসনের ছাদ থেকে মরণঝাঁপ সঙ্গীতশিল্পীর

Date:

Share post:

শহর কলকাতায় (Kolkata) আত্মঘাতী তরুণ সঙ্গীতশিল্পী। বালিগঞ্জ সার্কুলার রোডে নিজের আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ২৩ বছরের যুবকের। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। ভবিষ্য বালানি (Vabishya Balani) নামের ওই শিল্পী দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে খবর। তাঁর পকেট থেকে একটি সুইসাইড নোট মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বুধবার ভোরে এলাকার বাসিন্দারা আবাসনের সামনে রক্তাক্ত অবস্থায় যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তিন তলায় থাকতেন ভবিষ্য। এলাকার গান বাজনা নিয়ে সর্বদা ব্যস্ত থাকতে দেখা যেত তাঁকে। তিনি কেন এমন কাণ্ড ঘটালেন তা এখনও পরিষ্কার নয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। মৃতের অবসাদের কারণ নিয়ে পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশের তরফে জানা গেছে।


Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...