Saturday, May 16, 2026

ট্যাবের টাকা জালিয়াতি: গ্রেফতার আরও দুই, চক্রে জড়িয়ে মহিলারাও

Date:

Share post:

ট্যাবের টাকা অ্যাকাউন্ট থেকে চুরির ঘটনায় লাগাতার তদন্ত জারি রাজ্য পুলিশের (West Bengal Police)। একদিকে সাইবার ক্রাইম শাখা (cyber crime branch) যেমন এনিয়ে তদন্ত চালাচ্ছে তেমনই বিভিন্ন জেলায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতেও সংশ্লিষ্ট জেলা পুলিশ তদন্ত চালাচ্ছে। মঙ্গলবার শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয় তিনজনকে। বুধবার ফের গ্রেফতার হয় উত্তর দিনাজপুর ও মালদহের দুজন। উত্তর দিনাজপুরের থেকে গ্রেফতার হন এক মহিলা। এর আগে শনিবার প্রথম এক মহিলাকে শিলিগুড়ি থেকে এই জালিয়াতির তদন্তে গ্রেফতার করে পুলিশ।

মালদহের (Maldah) হরিশ্চন্দ্রপুরের তিনটি স্কুলে ট্যাবের টাকা গায়েব হওয়ার অভিযোগ ছিল। সেই অনুযায়ী তদন্তে নেমে হরিশ্চন্দ্রপুর থানার (Harishchandrapur police station) পুলিশ মোবারক হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তদন্তে উঠে আসে স্থানীয় তিন স্কুলের পড়ুয়াদের শিক্ষা দফতরের পোর্টাল হ্যাক (hack) করে টাকা চুরি করেছিল মোবারক। হ্যাক করা পোর্টালে (portal) ঢুকে সেখান থেকে পড়ুয়াদের অ্যাকাউন্ট নম্বরই বদলে ফেলে মোবারক। তার কাছ থেকে ৯৫টি সিম কার্ড, ৬৫টি এটিএম, বেশ কয়েকটি পেনড্রাইভ, দুটি মোবাইল এবং একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

উত্তর চব্বিশ পরগণার (North 24 Parganas) বনগাঁয় এই সংক্রান্ত অভিযোগের তদন্তে নেমে এবার এক মহিলাকে গ্রেফতার করল। এলাকার দুই স্কুলের পড়ুয়াদের ট্যাবের (tab) টাকা গায়েব হওয়ার পরে তদন্ত শুরু করে উত্তর দিনাজপুরের (North Dinajpur) মহম্মদ বাহাউদ্দিন নামে এক ব্যক্তিকে আগেই গ্রেফতার করেছিল বনগাঁ থানার পুলিশ। তার সূত্রে এবার আনোয়ারি বিবি নামে এক মহিলাকে গ্রেফতার করা হল। যদিও গ্রেফতার আনোয়ারির পরিবারের দাবি, সরকারি প্রকল্পের টাকা ঢোকার প্রতিশ্রুতি দিয়ে তাদের মেয়ের অ্যাকাউন্ট নম্বর নেওয়া হয়েছিল। এই চক্রে আরও কারা জড়িত জট খুলতে চলছে জিজ্ঞাসাবাদ।

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...