Friday, May 22, 2026

ফের কাঠগড়ায় যোগী রাজ্য, নার্সকে নৃশংস অত্যাচার-গণধর্ষণ

Date:

Share post:

ফের কাঠগড়ায় যোগী রাজ্য।এক নার্সকে নৃশংসভাবে গণধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। পরিবারের অভিযোগ, মোট ৬ কীর্তিমান এই কাণ্ডে জড়িত। ধর্ষণের সঙ্গে যুক্ত দুজন। অত্যচারের নৃশংসতা চমকে দিয়েছে গোটা দেশকে। তরুণীর গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ও লাঠি প্রবেশ করানোর অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরই মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

নির্যাতিতার স্বামী জানিয়েছেন, তার স্ত্রী একজন নার্স। বৃহস্পতিবার তিনি স্কুটারে করে কাজে যাচ্ছিলেন। সেই সময়ই তার পথ আগলে দাঁড়ায় কীর্তিমানরা। তার পরই তাকে জোড় করে টেনে নিয়ে যাওয়া হয় পাশের ঝোপে। সেখানেই পাশবিক নির্যাতন করা হয় নির্যাতিতাকে। অভিযুক্তদের মধ্যে এক মামা-ভাগ্নেও ছিল বলে বলে জানা গিয়েছে্।

জানা গিয়েছে, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।যদিও ওই তরুণীর সঙ্গে গ্রামের এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল বলে জানা গিয়েছে। সেই প্রতিশোধ থেকেই এই ঘটনা কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে যোগী রাজ্যে আইনশৃঙ্খলা যে তলানিতে এসে ঠেকেছে. তা ফের প্রমাণ হয়ে গেল বলে সরব বিরোধীরা।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...