Friday, April 24, 2026

সংসদে তৃণমূলের অবস্থান জানাবে সংসদীয় দল: স্পষ্ট করলেন দলনেত্রী মমতা

Date:

Share post:

“পার্লামেন্টে স্ট্যান্ডটা আমাদের কারও ইন্ডিভিজুয়্যাল ম্যাটার নয়”- সংসারের শীতকালীন অধিবেশন চলার মধ্যেই দলের অবস্থান স্পষ্ট করে দিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, কলকাতা বিমানবন্দরে তৃণমূল সুপ্রিমো জানান, তৃণমূলের সংসদীয় দল কোনও বিষয়ে অবস্থান নেবে। সংসদীয় দলের চেয়ারপার্সন যে তিনিই- সেটাও জানিয়ে দেন মমতা।

সংসদে বিষয়ভিত্তিক দলের অবস্থান নির্ধারণ করার বিষয়ে এদিন পাঁচজনের নাম উল্লেখ করেছেন তৃণমূল সভানেত্রী। তাঁরা হলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, উপ দলনেতা সাগরিকা ঘোষ এবং মুখ্য সচেতক নাদিমুল হক। মমতা বলেন, “ওঁরা আগে সিদ্ধান্ত নেবেন। তার পর আমায় জানালে আমি পরামর্শ দেব।”

সংসদীয় দলের চেয়ারপার্সন মমতা সাফ জানান, “পার্লামেন্টে স্ট্যান্ডটা আমাদের কারও ইন্ডিভিজুয়্যাল ম্যাটার নয়।” অর্থাৎ সংসদে কোনও ব্যক্তিবিশেষ নয়, অবস্থান নেবে তৃণমূলের সংসদীয় দল। সেই সংসদীয় দলের চেয়ারপার্সন মমতাই।

বুধবার দিল্লিতে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনিও বলেছিলেন, তৃণমূলের কেউ ‘ব্যক্তিগত’ উদ্যোগে যেন সংসদে কোনও বিষয়ে মুলতুবি প্রস্তাব না আনেন। এদিন তৃণমূল সভানেত্রীও জানালেন সংসদে অবস্থান কোনও ব্যক্তি বিশেষ নয়।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল মানতে নারাজ পাক বোর্ড, আইসিসিকে চিঠি পিসিবির : সূত্র

Related articles

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...