Wednesday, June 24, 2026

অবসরের আগেই পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু! প্রশ্নে স্ত্রী-পুত্র

Date:

Share post:

এক পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা চাঞ্চল ছড়ালো রিজেন্ট পার্ক থানা (Regent Park police station) এলাকার নিউ টালিগঞ্জে (New Tollygaunge)। ৫৯ বছরের ওই পুলিশ কর্মীর দেহ বৃহস্পতিবার রাতে দাহ করার জন্য নিয়ে যাওয়া হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। তাঁরা খুনের আশঙ্কাও করেন। পুলিশ দ্রুত দেহ ময়নাতদন্তের (postmortem) জন্য পাঠিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

আলিপুর থানার এএসআই (ASI) পদে কর্মরত ছিলেন শংকর চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে প্রতিবেশীরা দেখেন তাঁর বাড়ি থেকে তার মৃতদেহ বের করে নিয়ে যাওয়া হচ্ছে। সন্দেহ হওয়ায় তারা ১০০ ডায়াল (Dial 100) করে পুলিশে জানান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রিজেন্ট পার্ক থানার পুলিশ। প্রতিবেশীদের অভিযোগ মঙ্গলবার শংকর বাবুকে শেষবার দেখা গিয়েছিল পাড়ার মোড়ে স্ত্রী ও পুত্রের হাতে মার খেতে। তারপর থেকে তাঁর কোনো খোঁজ ছিল না হঠাৎ বৃহস্পতিবার তাঁকে মৃত দেখতে পান তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নিয়মিত শংকরবাবুর উপর শারীরিক নিগ্রহ করতেন তার স্ত্রী ও পুত্র। কলকাতা পুলিশের এএসআই আগামী ২০২৫ এর ফেব্রুয়ারিতেই অবসর গ্রহণ করতেন। এরকম প্রবীণ একজন মানুষের উপর কী কারনে অত্যাচার তা নিয়ে যদিও ধন্দে প্রতিবেশীরা। তবে তাঁর আর্তনাদ ও কান্নার আওয়াজ নিয়মিতই তাঁরা শুনতে পেতেন। যদিও মঙ্গলবার রাত দেড়টার সময় মারধরের ঘটনার পরে আর তাকে দেখা যায়নি বা তাঁর আওয়াজ শোনেননি স্থানীয়রা। তাই বৃহস্পতিবার রাতে আচমকা তাঁর দেহ বের করতেই সন্দেহ হয় তাঁদের। এই ঘটনায় দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...