Friday, May 15, 2026

শুক্রবারও আদালতে নিয়ে আসা হয়নি সুজয়কৃষ্ণকে, অসুস্থতার শংসাপত্র পাঠিয়েছে জেল কর্তৃপক্ষ

Date:

Share post:

প্রেসিডেন্সি সংশোধনাগারের হাসপাতালে চিকিৎসা চলছে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের। জেল কর্তৃপক্ষের তরফে তাঁর অসুস্থতার শংসাপত্র পাঠানো হয়েছে বিচার ভবনে সিবিআই আদালতে। পাশাপাশি এ-ও জানানো হয়েছিল, তাদের মনে হচ্ছে শুক্রবার আদালতে সশরীরে হাজির করানো যাবে তাকে। এর পরেই সিবিআই আদালত নির্দেশ দেয়, ২৯ নভেম্বর শুক্রবার বেলা ১২টার মধ্যে হাজির করাতে হবে সুজয়কৃষ্ণকে। সিবিআই যে ‘শোন অ্যারেস্ট’-এর আবেদন করেছে, তা শুক্রবারই বিবেচনা করার কথা ছিল।

কিন্তু দুপুর ২টোর পরেও আদালতে নিয়ে আসা হয়নি সুজয়কৃষ্ণকে। ইডির পর সিবিআই-ও সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চেয়ে বৃহস্পতিবার আদালতে আবেদন করেছে। সেই আবেদনও এদিন বিবেচিত হওয়ার কথা।

যদিও আদালতে জেল সুপারের মাধ্যমে ‘আনফিট সার্টিফিকেট’ পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে সুজয়কৃষ্ণ অসুস্থ। ওই শংসাপত্র দিয়েছেন জেলের মেডিক্যাল অফিসার। সেখানে বলা হয়েছে, ডায়েরিয়া হয়েছে সুজয়কৃষ্ণের। তার ফলে ডিহাইড্রেশন হয়েছে, অর্থাৎ শরীরে জলের মাত্রা কমে গিয়েছে। পেটে খিঁচ ধরছে মাঝেমাঝে।

কেন্দ্রীয় তদন্তকারী দল‌ বৃহস্পতিবার আদালতে জানায়, তারা সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়। কিন্তু যতক্ষণ না তাকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হচ্ছে, ততক্ষণ তা করা যাবে না। শুক্রবারও তাকে আদালতে হাজির না করাতে পারায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...