Thursday, May 14, 2026

কেকেআরে যোগ দিতেই ব্যাট হাতে জ্বলে উঠলেন রাহানে

Date:

Share post:

আইপিএল-এ দল পেতেই ব্যাট হাতে জ্বলে উঠলেন অজিঙ্কে রাহানে। ২০২৫ আইপিএল মেগা নিলামে রাহানেকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স । আর দল পেতেই জ্বলে উঠলেন রাহানে। এদিন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কেরলের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই। সেই ম্যাচে ৬৮ রান করেন রাহানে। তবে রান করলেও ম্যাচ জিততে পারেনি মুম্বই। ৪৩ রানে হারে মুম্বই।

আগের সাত ইনিংসে একটাও হাফ সেঞ্চুরি আসেনি। তবে আইপিএল-এর মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে নিতেই জ্বলে উঠলেন অজিঙ্কে রাহানে। মুস্তাক আলির টানা ২টি ম্যাচে মারকাটারি হাফ-সেঞ্চুরি করেন রাহানে। অর্থাৎ, এটা স্পষ্ট যে, জাতীয় দল থেকে দূরে থাকা অজিঙ্কে নতুন উদ্যমে মাঠে নামছেন নিজেকে প্রমাণ করতে। বুধবার মহারাষ্ট্রের বিরুদ্ধে মুস্তাক আলির ম্যাচে ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৫২ রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন রাহানে। শুক্রবার কেরলের বিরুদ্ধে ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। রাহানে শেষমেশ ৩৫ বলে ৬৮ রানের মারকাটারি ইনিংস খেলে আউট হন। রাহানে মোট ৫টি চার ও ৪টি ছক্কা মারেন।

হায়দরাবাদের উপ্পলে সৈয়দ মুস্তাক আলি ট্রফির-ই গ্রুপের ম্যাচে কেরলের কাছে ৪৩ রানে পরাজিত হয় মুম্বই। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে কেরল। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৩৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ওপেন করতে নেমে ৪ বলে ৪ রান করে আউট হন সঞ্জু স্যামসন। ৪৮ বলে ৮৭ রান করেন রোহন কুন্নমাল। তিনি ৫টি চার ও ৭টি ছক্কা মারেন। নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন সলমন নিজার। তিনি ৪৯ বলে ৯৯ রান করে অপরাজিত থাকেন। মারেন ৫টি চার ও ৮টি ছক্কা। মুম্বইয়ের হয়ে মোহিত আবস্তি ৪ ওভারে ৪৪ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন। ১টি উইকেট নিলেও বিস্তর মার খান শার্দুল ঠাকুর। তিনি ৪ ওভারে ৬৯ রান খরচ করেন।

পালটা ব্যাট করতে নেমে মুম্বই ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৯১ রানে আটকে যায়। রাহানের হাফ-সেঞ্চুরি ছাড়া ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার করেন ১৮ বলে ৩২ রান। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। পৃথ্বী শা ১৩ বলে ২৩ রান করে আউট হন। তিনিও ২টি চার ও ২টি ছক্কা মারেন। কেকেআরের অংকৃষ রঘুবশী করেন ১৫ বলে ১৬ রান। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন।

আরও পড়ুন- ঝুলে রইল চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যত, ফের পিছিয়ে গেল বৈঠক


Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...