Saturday, March 14, 2026

পদযাত্রা চলাকালীন হামলা অরবিন্দ কেজরিওয়ালের উপর, ধৃত হামলাকারী

Date:

Share post:

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) উপর হামলা রাজধানীর গ্রেটার কৈলাশ এলাকায়। এক যুবক আচমকাই তরল বস্তু ছোড়ে কেজরিওয়ালের উপর। নিরাপত্তা কর্মীদের তৎপরতায় সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় সেই যুবককে। এই ঘটনায় ফের রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে আপ (AAP)। শুক্রবারই আপ ও তৃণমূলের সাংসদরা সংসদের (Parliament) বাইরে দিল্লির বাড়তে থাকা অপরাধের প্রতিবাদে সরব হয়েছিলেন। ঠিক তার পরদিনই ফের প্রশ্নের মুখে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা।

গ্রেটার কৈলাশ (Greater Kailash) এলাকায় পদযাত্রা চলাকালীন আচমকাই অপ্রীতিকর ঘটনা। এক যুবক নিরাপত্তা কর্মীদের ঘেরাটোপের ভিতর থেকে হাত বাড়িয়ে কোনও তরল পদার্থ ছুড়ে দেন কেজরিওয়ালের (Arvind Kejriwal) গায়ে। ঘটনার আকস্মিকতায় খানিকটা আতঙ্কিত হয় পড়েন কেজরিওয়ালও (Arvind Kejriwal)। তবে প্রবল ভিড়ের মধ্যে থাকায় সঙ্গে সঙ্গেই ধরে ফেলা হয়। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

এই ঘটনার পরই সরব আপ। দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজের (Saurabh Bharadwaj) দাবি, রাজধানীতে অপরাধ দিনের পর দিন বেড়েই চলেছে। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের (Ministry of Home Affairs) ব্যর্থতা ক্রমশ স্পষ্ট হচ্ছে। গ্রেটার কৈলাশেই সম্প্রতি এক জিমের মালিককে কুপিয়ে খুন করা হয়েছে। সেই এলাকাতেই আক্রান্ত কেজরিওয়াল। এই ঘটনায় রাজধানীতে ভয়ের পরিবেশ বাড়ার আশঙ্কা প্রকাশ করেন আপ মন্ত্রী।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...