Thursday, June 25, 2026

অপরাজিতা বিল আইনে পরিণত করার দাবি: রাজপথ কাঁপালেন তৃণমূলের মহিলারা

Date:

Share post:

নারী সুরক্ষায় অপরাজিতা বিল (Aparajita Bill) কতটা গুরুত্বপূর্ণ, সাধারণ মানুষের কাছে দীর্ঘদিন ধরে তুলে ধরেছেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু বিধানসভায় পাশ হয়ে যাওয়ার পরেও রাজ্যপাল (Governor) ও রাষ্ট্রপতির (President of India) কাছে আটকে রয়েছে সেই বিল। আইনে পরিণত করে রাজ্য সরকারের এই উদ্যোগকে এখনও রাজ্যের নারীদের সুরক্ষায় প্রয়োগ করতে পারছে না রাজ্য সরকার। বিলকে (Aparajita Bill) আইনে পরিণত করার পদ্ধতি দ্রুত করার দাবিতে শনিবার থেকে পথে নামলেন তৃণমূলের মহিলা নেতৃত্ব। দক্ষিণ কলকাতা ও উত্তর কলকাতায় দুটি পৃথক মিছিলে নিজেদের দাবি তুলে ধরলেন তাঁরা।

দক্ষিণের মিছিলে পা মেলান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), সাংসদ মালা রায় (Mala Roy)। যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়। নারী সুরক্ষায় জোর দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উদ্যোগে রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল আনা হয়েছিল। রাজ্যপালের স্বাক্ষরের পরেই আটকে থাকা বিলকে দ্রুত পাশ করার দাবি জানাতে এই মিছিলে পা মেলান বহু সাধারণ মহিলারা। সেই সঙ্গে প্রথম সারিতে উপস্থিত ছিলেন বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, কাউন্সিলর মৌসুমি দাস, নেত্রী প্রিয়দর্শিনী হাকিম।

অন্যদিকে উত্তরে মন্ত্রী শশী পাঁজার (Shashi Panja) নেতৃত্বে শ্যামবাজার থেকে হেদুয়া পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিল হয়। উপস্থিত ছিলেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সুপ্তি পাণ্ডে, প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী। একদিকে তৃণমূল নেতৃত্ব যখন দাবি করছে ধর্ষণের মতো ঘটনায় যখন দ্রুত বিচারের ব্যবস্থা করে শাস্তির পথে হেঁটেছে বাংলার সরকার, তখন অন্যান্য রাজ্য তথা কেন্দ্রের সরকারেরও সেই আইন আনা উচিত। সেই দাবিই মিছিল থেকে জানান তৃণমূলের মহিলা নেতৃত্ব। রবিবার ব্লকে ব্লকে এই বিলকে (Aparajita Bill) আইনে পরিণত করার দাবিতে পথে নামবেন জেলার তৃণমূল মহিলা কর্মীরা।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...