Monday, April 27, 2026

ফের গ্যাসের দাম বাড়ালো মোদি সরকার: কত হল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার!

Date:

Share post:

ফের গ্যাসের দাম বাড়ালো মোদি সরকার। বছরে শেষে এবার ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হল। নভেম্বরের তুলনায় ১৫.৫ টাকা বেড়ে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ১৯২৭ টাকা। রবিবার মধ্যরাত থেকেই এই দাম কার্যকর হবে।

গত বছর মার্চ থেকে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকলেও, বাণিজ্যিক সিলিন্ডার দাম পরিবর্তিত হচ্ছে। কলকাতা ছাড়া অন্য মেট্রো শহরগুলির মধ্যে দিল্লি এবং মুম্বইতে দাম বেড়েছে ১৬.৫ টাকা করে। যথাক্রমে দাম হয়েছে ১৮১৮.৫ টাকা এবং ১৭৭১ টাকা। চেন্নাইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬ টাকা বেড়ে হয়েছে ১৯৮০.৫ টাকা।

জুলাই মাসে শেষবার বাণিজ্যিক সিলিন্ডারের (Gas Cylinder) দামে ছাড় পাওয়া গিয়েছিল। তবে সেই থেকে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর—প্রতিটি মাসেই দাম বেড়েছে। ডিসেম্বরেও সেই ধারা অব্যাহত।

তবে ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) দাম অপরিবর্তিত রয়েছে- কলকাতায় ৮২৯ টাকা, দিল্লিতে ৮০৩ টাকা, মুম্বইয়ে ৮০২.৫ টাকা এবং চেন্নাইয়ে ৮১৮.৫ টাকা।

এদিকে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় হোটেল-রেস্তোরাঁ এবং ছোট দোকানগুলির মালিকেরা সমস্যায় পড়ছেন। একইসঙ্গে বাড়ছে রান্না করা খাবারের দাম চাপ পড়ছে সেই মধ্যবিত্তের পকেটেই।








Related articles

বিজেপির দিল্লিতে রক্ষকই ভক্ষক! ফুড ডেলিভারি কর্মীকে গুলি করে খুন পুলিশের

বিজেপির (BJP) দিল্লিতে যাঁদের হাতে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, তারাই যেখানে সেখানে যখন তখন গুলি করে খুন করে...

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে, ক্ষোভ বাড়ছে কুলটিতে 

সুষ্ঠুভাবে বাংলার ভোট পরিচালনা করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। রবিবার সন্ধ্যায় আসানসোলের কুলটি...

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...