Saturday, March 14, 2026

অর্থ কমিশনের বৈঠকেও কেন্দ্রের বঞ্চনা নিয়ে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ষোড়শ অর্থ কমিশনের সঙ্গে বৈঠকে রাজ্যের বঞ্চনা ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থ কমিশনের সভাপতি ডঃ অরবিন্দ পানাগরিয়ার নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল বিকেলে  নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করেন। সেখানে কেন্দ্রের বঞ্চনার প্রশ্নের মুখ্যমন্ত্রী সরব হয়েছেন বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী রাজ্যের দাবি দাওয়ার প্রসঙ্গ বলতে গিয়ে বার বার কেন্দ্রের বঞ্চনার বিষয়টিকে সামনে নিয়ে আসেন। দফতর ও প্রকল্প ধরে ধরে তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী জানান, কিভাবে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। কেন্দ্রের সব নির্দেশ মানার পরেও শুধুমাত্র রাজনৈতিক কারণেই রাজ্যের মানুষকে বঞ্চিত করা হচ্ছে বলে বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,  এক একটা প্রকল্পের কাজ দেখার জন্য একাধিকবার কেন্দ্রrয় দল রাজ্যে এসেছে, তারপরেও বরাদ্দ ছাড়া হয় নি। এমনকি গত কয়েক বছরে একাধিকবার প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্য ক্ষতিগ্রস্ত হলেও কেন্দ্রের সাহায্য মেলেনি বলেও জানান তিনি। একশো দিনের কাজ, আবাস যোজনা প্রভৃতি নিয়ে মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করার পরেও কোনো টাকা দেওয়া হয় নি। উল্টে শুধুমাত্র নামকরণের অজুহাত দিয়ে টাকা আটকে রাখা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এখনও পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদ শেষ হয়নি। এর মধ্যেই ষোড়শ অর্থ কমিশনের সদস্যরা দেশের বিভিন্ন রাজ্য ঘুরে দেখে সেখানকার আর্থিক দাবিদাওয়া সংক্রান্ত বিষয়গুলি বুঝে নিতে চাইছেন। সেই কারণেই বুধবার রাজ্য সফরে এসে কমিশনের সদস্যরা সরকারের সঙ্গে বৈঠক করেন। বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও বৈঠকে ছিলেন।অর্থ কমিশন বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় অনুদানের পরিমাণ, কর ও রাজস্বের সুষম বন্টন নিয়ে সুপারিশ করে। ফলে ষোড়শ অর্থ কমিশনের রাজ্য সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর সে কথা মাথায় রেখেই একঝাঁক মন্ত্রী নিয়ে বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা ছাড়াও বৈঠকে ছিলেন মুখ্যসচিব, অর্থ সচিব, মুখ্যমন্ত্রীর অর্থ বিষয়ক প্রধান উপদেষ্টা প্রমুখ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...