Friday, June 5, 2026

কেন্দ্রের ফসলবিমা যোজনা আদতে ভাঁওতা: অভিষেকের প্রশ্নের উত্তরে পর্দাফাঁস

Date:

Share post:

গালভরা নাম দিয়ে একের পর এক প্রকল্প উদ্বোধন ও ফলকে নাম তোলার রাজনীতি বিজেপি তথা নরেন্দ্র মোদির (Narendra Modi) চরিত্র হয়ে দাঁড়িয়েছে। সেই সব প্রকল্পের মধ্যে স্বাস্থ্য বিমা যেমন আদতে সাধারণ মানুষের কোনও কাজে আসে না। ঠিক তেমনই শস্য় বিমা যোজনাও (crop insurance) শুধু নামেই একটি প্রকল্প। সেই পর্দাই ফাঁস হল তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রশ্নের উত্তরে।

প্রধানমন্ত্রী ফসলবিমা যোজনায় কেন্দ্রের সরকারের নীতি স্পষ্ট নয়। অন্যদিকে এই যোজনার নামে বাংলার কৃষিজীবীদের যে আসলে ঠকাচ্ছে কেন্দ্র, তা ধরা পড়ে গেল তাদেরই দেওয়া তথ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রশ্নের উত্তরে কেন্দ্রের কৃষি এবং কৃষক-কল্যাণ দফতরের প্রতিমন্ত্রীর পেশ করা পরিসংখ্যান থেকেই প্রমাণিত, নির্লজ্জভাবে বাংলার কৃষিজীবীদের বঞ্চিত করে চলেছে মোদি সরকার। ২০১৯-’২০ অর্থবর্ষ থেকে ২০২২-’২৩ পর্যন্ত বাংলায় এই কেন্দ্রীয় যোজনাখাতে কৃষকদের কোনও আবেদনপত্র (application) আদৌ নথিভুক্ত হয়নি, বাস্তবায়ন তো দূরের কথা। ২০২৩-’২৪ অর্থবর্ষেও এখনও পর্যন্ত অবস্থাটা তথৈবচ। স্বাভাবিকভাবেই বাংলার কৃষকদের কোনও উপকারেই লাগছে না কেন্দ্রের এই যোজনা।

মঙ্গলবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রশ্নের উত্তরেই প্রকাশ্যে আসে আদতে এই প্রকল্প নিয়ে নিজেরাই স্পষ্ট ধারণা রাখেন না কেন্দ্রের মন্ত্রীরা। লিখিত প্রশ্নে অভিষেক বিস্তারিতভাবে জানতে চান, প্রকল্পের শুরু থেকে প্রধানমন্ত্রী ফসলবিমা যোজনা কীভাবে রাজ্যে রাজ্যে কার্যকর করা হয়েছে? এই প্রকল্পে তালিকাভুক্ত যেসব বিমা সংস্থা রয়েছে, সেগুলির কাজকর্ম নিয়ন্ত্রণ এবং নজরদারির জন্য কী ধরনের পরিকাঠামোর ব্যবস্থা করা হয়েছে? সুনির্দিষ্ট ফসলের জন্য সংগৃহীত প্রিমিয়ামের বছর এবং রাজ্যভিত্তিক তথ্যও জানতে চান ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর প্রশ্ন, প্রকল্পের শুরু থেকে এখনও পর্যন্ত বিমাখাতে মোট কত টাকা দাবি করা হয়েছে? নিষ্পত্তিই বা হয়েছে কতটা? অভিষেকের প্রশ্নে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান কেন্দ্রের কৃষি এবং কৃষক-কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী ভগীরথ চৌধুরী (Bhagirath Chaudury)। লুকিয়ে রাখতে পারেননি কেন্দ্রের অপদার্থতার ছবিটা।

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...