Wednesday, May 13, 2026

উদ্বেগজনক! বন্যপ্রাণী সংরক্ষণে কেন্দ্রীয় বরাদ্দ বাড়লেও ঊর্ধ্বমুখী বাঘ মৃত্যুর গ্রাফ

Date:

Share post:

উদ্বেগজনক তথ্য। সারা দেশের হু হু করে বেড়েছে বাঘের মৃত্যুর হার। মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় মন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়েছেন, এক বছরের মধ্যে ভারতে বাঘের মৃত্যুর হার বেড়ে গিয়েছে ৫০ শতাংশ। বন্যপ্রাণী সংরক্ষণে কেন্দ্রের বরাদ্দের হার বাড়ানোর পরেও কেন বাড়ছে বাঘের মৃত্যুর সংখ্যা?

তথ্য অনুযায়ী, ২০২২ সালে ভারতে ১২১টি বাঘের প্রাণহানি হয়েছিল। ঠিক এর পরের বছর অর্থাৎ ২০২৩ সালের বাঘের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছ ১৮২ তে। মূলত ৫ রাজ্যে বেড়েছে বাঘের মৃত্যুর সংখ্যা। মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড। কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাজ্যগুলিতে বন্যপ্রাণী সংরক্ষণে বরাদ্দ বাড়ানোর পরে কেন বাঘের এই মৃত্যুর হার বাড়ল।

২০২৩ এবং ২০২৪ সালের মধ্যে মহারাষ্ট্রে বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত বরাদ্দ ৯ শতাংশ বাড়ানো হয়েছিল। সবথেকে বেশি বরাদ্দ হয়েছে মধ্যপ্রদেশে, ৮০৯ লক্ষ থেকে ২হাজার ৬১৪ লক্ষ অর্থাৎ প্রায় ২২৩ শতাংশ! এরপরেও বেড়েছে বাঘের মৃত্যুর সংখ্যা। ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে মহারাষ্ট্রে ৪৬টি, মধ্যপ্রদেশে ৪৩টি, উত্তরাখণ্ডে ২১টি বাঘ প্রাণ হারিয়েছে। তামিলনাড়ু এবং উত্তরাখণ্ডে ৪০০ শতাংশ ও ২৫০ শতাংশ মৃত্যুর হার বেড়েছে বাঘদের। শেষবার করা সমীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে, এই মুহূর্তে ভারতে বাঘের সংখ্যা ৩ হাজার ৬৮২টি।

আরও পড়ুন- অর্থ কমিশনের বৈঠকেও কেন্দ্রের বঞ্চনা নিয়ে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...