Friday, April 3, 2026

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেই উচ্চ প্রাথমিকের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং

Date:

Share post:

উচ্চ প্রাথমিকে ইতিমধ্যেই ৮,৭৪৯ জন চাকরিপ্রার্থীর কাউন্সেলিং সম্পূর্ণ হয়েছে। এঁদের মধ্যে ৬৬৭৭ জন নিয়োগ নিলেও বাকি ২০৭২ জন বিভিন্ন কারণে নিয়োগ নেননি। এবার সেই শূন্যপদেই ফের কাউন্সেলিং শুরু করছে স্কুল সার্ভিস কমিশন। ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের ডাকা হবে দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ে। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হবে কাউন্সেলিং। শীঘ্রই সূচি প্রকাশ করা হবে।

ইতিমধ্যেই এসএসসিকে ধন্যবাদ জানিয়ে শিক্ষমন্ত্রী ব্রাত্য বসু বলেন, মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় আগেই সিলমোহর দিয়েছিলেন কলকাতা উচ্চ ন্যায়ালয়। ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছতা আর দ্রুততার সঙ্গে সাড়ে আট হাজারেরও বেশি কর্মপ্রার্থীকে কাউন্সেলিংয়ের মাধ্যমে ডেকে সাড়ে ছয় হাজারের বেশি হবু শিক্ষক-শিক্ষিকার হাতে ধরিয়ে দিয়েছেন অনুমোদনপত্র। এখন লক্ষ্য এই প্যানেল থেকে যতবার সম্ভব কাউন্সেলিং করে ঘোষিত শূন্যপদ দ্রুত পূরণ করা যায় সম্পূর্ণ স্বচ্ছতা এবং সততার সঙ্গে। আরও আলোকোজ্বল বাংলা গঠনের প্রতিশ্রুতি হয়ে উঠুক আমাদের সুস্পষ্ট পদক্ষেপ।

আরও পড়ুন- বন্যপ্রাণী সংরক্ষণে বেড়েছে কেন্দ্রের বরাদ্দ! ৫ রাজ্যে বাঘের মৃত্যুর গ্রাফও ঊর্ধ্বমুখী

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...