Thursday, June 25, 2026

HIV আক্রান্ত যুবককে কুপিয়ে খুন দিল্লিতে!

Date:

Share post:

ভয়াবহ খুন। ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হল এইচআইভি আক্রান্ত যুবককে। দিল্লির পালম বিহার রেল স্টেশনের কাছে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। কেটে নেওয়া হয় তাঁর যৌনাঙ্গ।

গত ২৭ নভেম্বর বিকেলে দিল্লি ক্যান্টনমেন্ট পুলিশ রেল স্টেশনের কাছে পড়ে থাকা যুবকের দেহ উদ্ধার করে। মৃত যুবক রাজস্থানের বাসিন্দা। তিনি ২৫ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল থানায়। তিনি দিল্লিতে একটি ই-কমার্স সেক্টরে কর্মরত ছিলেন। মৃতদেহ পরীক্ষার পর বলা হয়েছে, আক্রোশে ওই যুবকের মাথায় ইট দিয়ে বহুবার আঘাত করা হয়েছে। তদন্তে নেমে রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ।

ফুটেজে দেখা গিয়েছে, ২৫ নভেম্বর সন্ধেয় রেল ইয়ার্ডের দিকে যাচ্ছিলেন যুবক। তাঁর পিছনে আরও দুজন যুবক যাচ্ছিলেন। তবে তাঁদের জিজ্ঞেসাবাদ করে জানা গিয়েছে যে তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মৃত যুবকের পরিবারের দাবি, গত ২৫ নভেম্বর পরিবারের এক সদস্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারপর থেকে আর তাঁর কোনও খোঁজ মেলেনি। যুবক বিবাহিত ছিলেন। তবে তিনি সমকামী ছিলেন ফলে প্রাথমিকভাবে সম্পর্কের টানাপোড়েনের জেরে এই হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...