Friday, June 26, 2026

সিআইডি-র শীর্ষ পদে রদবদল, একসঙ্গে চার পদে পরিবর্তন

Date:

Share post:

গোয়েন্দা বিভাগ নিয়ে মুখ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশের পরদিনই দফতরে এসেছিল রদবদল। এবার সিআইডির (CID) উচ্চপদে গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হল। সরিয়ে দেওয়া হল গোয়েন্দা প্রধান রাজশেখরনকে। তাঁকে পাঠানো হল অপেক্ষাকৃত কম গুরুত্বের এডিজি(ট্রেনিং) পদে। এডিজি (ট্রেনিং) পদে দময়ন্তী সেনের নিয়ে আসা হল রাজশেখরনকে।

বুধবার নবান্নর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, গোয়েন্দা প্রধান পদ থেকে রাজশেখরনকে (R Rajashekharan) এবং এডিজি (ট্রেনিং) পদে দময়ন্তী সেনকে (Damayanti Sen) সরানো হয়েছে। আইপিএস অফিসার আর শিবকুমার (R Shivakumar) এডিজি ( পলিসি) পদে ছিলেন। সেই জায়গায় দময়ন্তী সেনকে বসানো হয়েছে। রাজীব মিশ্র এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এডিজি ছিলেন। তাঁকে এডিজি (মর্ডানাইজেশন) পদে আনা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন, কে বসবেন গোয়েন্দা প্রধান পদে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতের পরেই রাজ্য পুলিশের রদবদল। রাজ্য পুলিশ ও সিআইডিকে ঢেলে সাজানো আগেই জানিয়ে দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

 

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...