Wednesday, May 13, 2026

অসমে নিষিদ্ধ গো-মাংস! ফতোয়া জারি হিমন্ত বিশ্বশর্মার

Date:

Share post:

অসমের হোটেল রেস্টুরেন্ট থেকে কোন সামাজিক অনুষ্ঠানে নিষিদ্ধ হলো গোমাংসের (beef) ব্যবহার। নির্বাচনে কংগ্রেসের গোমাংস বিলিকে হাতিয়ার করে গোমাংস নিষিদ্ধের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma)। বিজেপি শাসিত রাজ্যগুলিতে ধর্মাচরণের স্বাধীনতা খর্ব যে হয়েছে তা মধ্যপ্রদেশেই (Madhyapradesh) প্রমাণিত। সেই রাজ্যে মোহন যাদব (Mohan Yadav) সরকার নির্দিষ্ট শহরগুলিতে কোনও ধরনের মাংস বিক্রীতেই জারি করেছে নিষেধাজ্ঞা। এবার সেই তালিকায় যোগ হল অসম।

বিজেপি শাসিত অসমে (Assam) ধর্মীয় স্থান থেকে পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে গোমাংস (beef) বিক্রি, খাওয়া বা ব্যবহার নিষিদ্ধ ছিল এতদিন। এবার সেই নিষেধাজ্ঞাকে বাড়িয়ে গোটা রাজ্যে করে দেওয়া হল। বুধবার সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এবং এই নিষিদ্ধ করার জন্য তিনি হাতিয়ার করলেন এক চাঞ্চল্যকর নির্বাচনী প্রচারকে।

অসম মুখ্যমন্ত্রীর দাবি সামাগুড়ি (Samaguri) বিধানসভা উপনির্বাচনের প্রচারে গোমাংস বিলি করে নির্বাচন জয়ের চেষ্টা করেছিল কংগ্রেস। কিন্তু নির্বাচনে পরাজিত হয় কংগ্রেস। তবে প্রকাশ্যে এই হাস্যকর দাবি পেশ করলেও আদতে এটা বিজেপির স্বৈরতান্ত্রিক নীতিরই প্রকাশ, দাবি রাজনীতিকদের।

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...