Wednesday, May 13, 2026

রাজ্যে আরও তিনটি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথ-রামকৃষ্ণের পাশাপাশি মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরেও

Date:

Share post:

রাজ্যে আরও তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় (University) তৈরি হচ্ছে। শীতকালীন বিধানসভা অধিবেশনেই এই সংক্রান্ত বিল আনা হচ্ছে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় তৈরির জন্য চিহ্নিত হয়ে গিয়েছে জায়গা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কেন্দ্র ভবানীপুরে তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) , রামকৃষ্ণদেবের (Ramakrishnadev) নামে আরও দু’টি বিশ্ববিদ্যালয় তৈরির জন্যও বিল (Bill) আনা হচ্ছে।

রাজ্য বিধানসভায় (Assembly) অধিবেশন চলছে। এই অধিবেশনেই বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিল (University Bill) আনা হচ্ছে। এই বিলের উপর আলোচনাও হবে বিধানসভার অধিবেশনে। ‘দ্য ভবানীপুর গ্লোবাল ইউনিভার্সিটি বিল ২০২৪’ নিয়ে একটি বিল আনা হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় গঠিত হবে ভবানীপুর গুজরাতি এডুকেশন সোসাইটির উদ্যোগে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে এই বিশ্ববিদ্যালয় তৈরির জন্য পরিকাঠামো নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় তৈরি হবে হুগলির ধনেখালিতে এবং খড়দহের আগরপাড়ায় হবে রামকৃষ্ণ পরমহংস দেব বিশ্ববিদ্যালয়। এই দুই বিশ্ববিদ্যালয়ের জন্যই পৃথক দু’টি বিল আসছে। ‘দ্য রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি বিল ২০২৪’ এবং ‘দ্য রামকৃষ্ণ পরমহংস বিশ্ববিদ্যালয় বিল ২০২৪’ নিয়ে মঙ্গলবার বিধানসভার অধিবেশনে আলোচনা হবে। হুগলির ধনেখালিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরির সঙ্গে যুক্ত দ্য কালীপদ সাহা মেমোরিয়াল ট্রাস্ট আর খড়দহে বিশ্ববিদ্যালয় তৈরির সঙ্গে যুক্ত রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। বাংলার উচ্চশিক্ষার প্রসারে এই তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের (private universities) পরিকল্পনা রাজ্য সরকারের সদর্থক ভাবনাকে বলে মনে করছে শিক্ষা মহল।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...