Thursday, April 23, 2026

আমডাঙায় গ্যাসের গোডাউনে ভয়াবহ আগুন, বহুদূর ছিটকে পড়ল সিলিন্ডার

Date:

Share post:

উত্তর চব্বিশ পরগণার আমডাঙায় গ্যাসের গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। আগুনের জেরে ঘনঘন বিস্ফেরণের শব্দ কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে এসে মাঠে আশ্রয় নেন। খবর পেয়ে আমডাঙা থানার পুলিশ ও দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এখনও পর্যন্ত ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

উলুডাঙা এলাকায় জাতীয় সড়কের ধারে একটি গোডাউনে ভয়াবহ আগুন লাগে বৃহস্পতিবার দুপুরে। সঙ্গে সঙ্গে শুরু হয় একের পর এক বিস্ফোরণ। এক একটি গ্যাসের সিলিন্ডার ফেটে বিভিন্ন এলাকায় ছিটকে পড়তে থাকে। আতঙ্কে এলাকার মানুষ ঘর ছেড়ে ফাঁকা মাঠে এসে দাঁড়ান। কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে।

এরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। তাঁদের দেখে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের দাবি, এই গোডাউনটিকতে বেআইনিভাবে গ্যাসের সিলিন্ডার মজুত করা হত। প্রাথমিকভাবে পুলিশও দাবি করে সেখানে বেআইনিভাবে গ্যাস লোডিং হত। গোডাউনেরও কোনও বৈধ কাগজ পাওয়া যায়নি বলে পুলিশ জানায়। কীভাবে ওই গোডাউন চলত তার তদন্ত শুরু করেছে পুলিশ, জানান হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাস। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বিভাগ। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

Related articles

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...