Thursday, May 14, 2026

মনু সাংভির রাজ্যসভার আসনে নোটের তাড়া! আসনের নিরাপত্তা দাবি সাংসদের

Date:

Share post:

রাজ্যসভার কংগ্রেস সাংসদ অভিষেক মনু সাংভির (Abhishek Manu Sangvi) আসন থেকে উদ্ধার টাকার বান্ডিল। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সংসদ চত্বরে। একদিকে কংগ্রেস সাংসদ ঘটনার তদন্ত দাবি করেছেন অন্যদিকে বিজেপি সাংসদদের পক্ষ থেকেও তদন্তের দাবি জানানো হয়েছে। চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার রাজ্যসভার (Rajyasabha) অধিবেশনের শুরুতে চেয়ারম্যান জগদীপ ধনকড় ঘোষণা করেন রাজ্যসভার ২২২ নম্বর চেয়ার থেকে উদ্ধার হয়েছে টাকা বান্ডিল। নিরাপত্তাকর্মীরা বৃহস্পতিবার অধিবেশন শেষে নিয়মিত নিরাপত্তা পরীক্ষা করার সময় এই টাকা খুঁজে পান। বিষয়টি নিয়ে অভিযোগ জানান ধনকড়ের কাছে।ওই নির্দিষ্ট আসনটি কংগ্রেস সাংসদ (Congress MP) অভিষেক মনু সাংভির (Abhishek Manu Sangvi)। এরপরই বিষয়টিতে তদন্তের নির্দেশ দেন ধনকড়।

পাল্টা তদন্ত দাবি করেন কংগ্রেসের আইনজীবী সাংসদও। তাঁর দাবি বৃহস্পতিবার তিনি ১২টা ৫৭ মিনিটে রাজ্যসভায় (Rajyasabha) প্রবেশ করেন। বেলা ১টায় অধিবেশন মুলতুবি হয়ে যায়। অর্থাৎ তিনি মাত্র তিন মিনিট অধিবেশন কক্ষে ছিলেন। সেই সঙ্গে দাবি করেন তিনি রাজ্যসভায় আসার সময় খুব সামান্য অর্থ নিয়ে প্রবেশ করেন। সেক্ষেত্রে তিনি দাবি করেন সাংসদদের চেয়ারের নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করার। তিনি প্রস্তাব করেন যেন কাঁচ ঘেরা চেয়ারের ব্যবস্থা করা হয় সাংসদদের জন্য, যেখানে তালা-চাবি দিয়ে রাখতে পারবেন তাঁরা।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...