Tuesday, May 19, 2026

কাঁদানে গ্যাস, লাঠির আঘাত! কৃষকদের দমাতে সবরকম বল প্রয়োগ

Date:

Share post:

কৃষকদের মিছিল পুলিশ আটকে দিল হরিয়ানার শম্ভু সীমানায় (Shambhu border)। শুরু হয় সংঘর্ষ। কৃষকদের পক্ষ থেকে চলে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা। পুলিশ কাঁদানে গ্যাসের (tear gas) শেল ফাটাতে থাকে। এখনও পর্যন্ত আহত হয়েছেন ৬ জন। বন্ধ হয়ে গিয়েছে কৃষকদের মিছিল।

শম্ভু সীমান্তে কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের জানিয়েছেন, “এখন ১০১ জন কৃষকের ‘জ্যাঠা’ ৮ ডিসেম্বর দুপুর ১২ টায় দিল্লির উদ্দ্যেশ্যে যাত্রা করবে। আগামিকাল কেন্দ্রীয় সরকারের (Central Government) সঙ্গে আলোচনার জন্য দিনটি রাখা হয়েছে। তারা বলেছে যে আলোচনার জন্য তারা প্রস্তুত। আমরা আগামিকাল পর্যন্ত অপেক্ষা করব, আমরা সরকারের সঙ্গে সংঘাত হোক তা চাই না। আমরা শান্তিপূর্ণ থাকব।”

অশান্তির আশঙ্কায় একাধিক স্পর্শকাতর এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট (internet) পরিষেবা। কৃষকদের মিছিল থেকে বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ। একসঙ্গে একাধিক মেসেজ পাঠানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...