Wednesday, May 13, 2026

মুখ্যমন্ত্রীর পাঠানো উপাচার্যের তালিকায় সায় আচার্যর, ধন্যবাদ শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

উপাচার্য নিয়োগ কে করবেন?‌ এই প্রশ্নে রাজ্যের সঙ্গে রাজ্যপালের দ্বৈরথ অব্যাহত ছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, সুপ্রিম কোর্টে মামলা গড়ায়। সেই মামলায় রাজ্যপালকে কড়া নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। মুখ্যমন্ত্রীর সুপারিশেই উপাচার্য নিয়োগ করতে হবে নির্দেশ দেওয়া হয়েছিল।

সেই নির্দেশ অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ বিশ্ববিদ্যালয়ের জন্য পাঠানো স্থায়ী উপাচার্যদের নামের তালিকায় শেষ পর্যন্ত ছাড়পত্র দিলেন আচার্য সিভি আনন্দ বোস। প্রায় সাত দিন আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, রানী রাসমণি গ্রীন বিশ্ববিদ্যালয়, এবং সিধো কানহো বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যদের নাম পাঠানো হয়। সেই নামেই এবার ছাড়পত্র দিলেন আচার্য। নিজের এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া সার্চ কমিটির চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। শিক্ষামন্ত্রী ধন্যবাদ জানান, আচার্যকেও।

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ আগেই জানিয়েছিলেন, নির্দিষ্ট কমিটি উপাচার্যদের নাম বাছাই করে তালিকা তৈরি করবে। মুখ্যমন্ত্রীর দফতর সেই তালিকা থেকে নাম চূড়ান্ত করে আচার্যের কাছে পাঠাবেন। আর মুখ্যমন্ত্রীর সুপারিশেই উপাচার্যদের নিয়োগ করবেন আচার্য। সেই নির্দেশ অনুযায়ী, মুখ্যমন্ত্রীর পাঠানো তালিকা মেনে নিলেন আচার্য।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...