Tuesday, April 7, 2026

পদপিষ্ট হওয়ার ঘটনায় শোকবার্তা পোস্ট আল্লুর, মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস

Date:

Share post:

‘পুষ্পা টু’ (Pushpa 2) সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা পোস্ট করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun)। প্রদর্শনীতে দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। তাঁর পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন অভিনেতা। পাশাপাশি আহত শিশুর চিকিৎসার সব খরচও বহন করবেন বলে জানিয়েছেন ‘পুষ্পা’।

দেশজুড়ে প্রথম দিনের বক্স অফিস কালেকশনে সর্বকালীন রেকর্ড তৈরি করেছে ‘পুষ্পা টু’ (Pushpa 2)। পিছনে ফেলে দিয়েছেন জুনিয়র এনটিআর থেকে শাহরুখ খান প্রত্যেককেই। এবার অভিনেতার মানবিক রূপ দেখতে পেলেন ফ্যানেরা। বুধবার হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা-২: দ্য রুল’ ছবির প্রদর্শনী ঘিরে ভিড় উপচে পড়ে। অভিনেতা হাজির হতেই তাঁকে দেখার জন্য ভিড় বাড়তে থাকে আর তখনই ঘটে যায় দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা পোস্ট করে আল্লু লেখেন, ‘সন্ধ্যা থিয়েটারের ঘটনায় মর্মাহত আমি। এই কঠিন সময়ে শোকগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাই। আমি কথা দিচ্ছি, আপনারা একা নন। এই যন্ত্রণা আপনাদের একার যন্ত্রণা নয়। আমি ব্যক্তিগত ভাবে দেখা করব পরিবারের সঙ্গে। এই সময় তাঁদের শোকজ্ঞাপনের। সেই আবহেও বলছি, এই কঠিন সময়ে আমি পাশে আছি সবরকমের সাহায্যের জন্য’।


Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...