Wednesday, May 13, 2026

দিল্লি ঢুকতে চেয়ে কৃষকদের প্রাপ্য শুধুই লাঠি, কাঁদানে গ্যাস!

Date:

Share post:

ফের শম্ভু সীমান্তে কৃষক-পুলিশ সংঘর্ষ। পাঞ্জাব এবং হরিয়ানার শম্ভু সীমানা (Shambhu border) থেকে মিছিল কৃষকদের। রবিবার দুপুরে ১০১ জন কৃষক দিল্লির উদ্দেশ্যে মিছিল শুরু করেন। ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা-সহ একাধিক দাবি নিয়ে এই ‘দিল্লি চলো’র ডাক দিয়েছেন কৃষকরা।

মিছিলের শুরুতেই কৃষকদের বাধা দেয় হরিয়ানা পুলিশ(Haryana Police)। কৃষকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। এদিকে, দিল্লি অভিযানের জন্য কৃষকদের কাছে অনুমতি ছিল না বলে জানিয়েছে হরিয়ানা পুলিশ।

এক বিক্ষোভকারী কৃষক জানিয়েছেন, ‘আমাদের পরিচয়পত্র চাইছে পুলিশ (Haryana Police)। ওদের আগে নিশ্চিত করতে হবে যে পরিচয়পত্র (identity card) দেখালে আমাদের দিল্লি যেতে দেওয়া হবে।’

কৃষকদের দাবি, পুরোনো ভূমি অধিগ্রহণ আইনে ক্ষতিগ্রস্ত কৃষকদের ১০ শতাংশ প্লট এবং ৬৪.৭ শতাংশ বর্ধিত ক্ষতিপূরণ। ২০১৪ সাল, পয়লা জানুয়ারির পর অধিগ্রহণ করা জমির জন্য বাজারমূল্যের চার গুণ ক্ষতিপূরণ এবং ২০ শতাংশ প্লট। সকল ভূমিহীন ও ভূমিহীন কৃষকের সন্তানদেরও কর্মসংস্থান ও পুনর্বাসনের সুবিধা দিতে হবে। সংসদে এই বিষয়ে আইন আনা হোক।

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...