Monday, April 6, 2026

কুলপিতে তৃণমূল নেতা খুনে আটক ২

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas)কুলপির দৌলতপুরের বাসিন্দা গাজীপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য নুরউদ্দিন হালদারের (Nooruddin Haldar) মৃত্যুর ঘটনায় দুজনকে আটক করল পুলিশ (Kulpi Police Station)। ধৃতরা হলেন ইলিয়াস হালদার এবং রউফ হোসেন হালদার। রবিবার সন্ধ্যায় নামাজ পড়তে যাওয়ার সময় তৃণমূল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ। তাঁর ভাই ইসমাইলও দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন। রক্তাক্ত অবস্থায় দুজনেই লুটিয়ে পড়েন। ততক্ষণে অবশ্য দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয়। তৃণমূল নেতা ও তাঁর ভাইকে কুলপি গ্রামীণ হাসপাতালে (Kulpi Hospital)নিয়ে যাওয়া হলে নুরউদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। বাড়ির লোক এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলার সময় ইলিয়াস এবং রউফ হোসেন নামে দুজনের কথা জানতে পারেন তদন্তকারী অফিসাররা। এরপরই সন্দেহের জেরে দুজনকে আটক করা হয়। যদিও খুনের নেপথ্যের কারণ এখনও স্পষ্ট নয়।


Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...