Saturday, May 16, 2026

নির্দিষ্ট দিনেই কাঁথি সমবায় নির্বাচন, রায় সুপ্রিম কোর্টের

Date:

Share post:

কাঁথি সমবায় (contai co-operative bank) নির্বাচন নিয়ে জটিলতা কাটল শীর্ষ আদালতে। ভোটের জন্য নির্দিষ্ট দিনেই নির্বাচন হবে বলে রায় সু্প্রিম কোর্টের (Supreme Court)। সেই সঙ্গে ভোটকেন্দ্র নিয়ে কাঁথি থেকে বাইরে যে কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছিল, সেই কেন্দ্রই বহাল রাখল শীর্ষ আদালত। তবে ভোটাদের নিরাপত্তার জন্য সব কেন্দ্রে সিসিটিভি (CCTV) ও কেন্দ্রীয় বাহিনী (central force) মোতায়েন থাকবে বলেও নির্দেশ দেওয়া হয়।

কাঁথি সমবায় সমিতির (Contai Co-operative Society) নির্বাচন দীর্ঘদিন ধরে অধরা। প্রশাসক দিয়েই চলছিল ব্যাঙ্কের পরিচালনার কাজ। ১৫ ডিসেম্বর সেই নির্বাচনের দিন নির্ধারিত হয়। তবে ওই দিন একটি সর্বভারতীয় বড় পরীক্ষা থাকায় ওইদিনের পরীক্ষার কয়েকটি কেন্দ্র বদল করা হয়। পরীক্ষাকেন্দ্রগুলি যে স্কুলে পড়েছে সেখান থেকে বাইরে ভোট কেন্দ্র করা হয়। এই নির্দেশের পাল্টা সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়।

সোমবার সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে। সেখানেই ১৫ ডিসেম্বর নির্বাচন করার জন্য যাবতীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেয় শীর্ষ আদালত। স্বচ্ছ, অবাধ, শান্তিপূর্ণ ভোটগ্রহণ সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনীর (central force) তত্বাবধানে আয়োজিত হবে এই নির্বাচন৷ প্রতিটি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ প্রতিটি বুথে থাকবে সিসিটিভি ক্যামেরা। তবে পরীক্ষাকন্দ্রগুলিতে ভোট হবে না। সেক্ষেত্রে দূরের ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের নিয়ে যাওয়ার জন্য পরিবহনের যাবতীয় ব্যবস্থা করবে রাজ্য সরকার, নির্দেশ সুপ্রিম কোর্টের।

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...