Friday, April 24, 2026

আসন্ন কাঁথির সমবায় সমিতির নির্বাচন, বিশেষ দায়িত্ব অখিল গিরিকে

Date:

Share post:

নির্দিষ্ট দিনেই হবে কাঁথি সমবায় সমিতির (Contai cooperative society) নির্বাচন। তার আগে সোমবার বিধানসভায় কাঁথি সংগঠনিক জেলার নেতৃত্বদের সঙ্গে বৈঠক করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একদিকে তমলুক সমবায় সমিতির (Tamluk cooperative society) নির্বাচনে জয়ের জন্য তাদের অভিনন্দন জানান, অন্যদিকে কাথি সমবায় সমিতির নির্বাচনে বিশেষ দায়িত্ব দেন প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে (Akhil Giri)।

রবিবার তমলুকের সমবায় সমিতি জেতার জন্য পূর্ব মেদিনীপুরের (East Medinipur) qqবিধায়কদের অভিনন্দন জানান তিনি। সেইসঙ্গে আসন্ন কাঁথির সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় সুনিশ্চিত করতেও পূর্ব মেদিনীপুরের বিধায়কদের নির্দেশ দিয়েছেন তিনি। দলের সব বিধায়ককে সংঘবদ্ধ হয়ে পুরো বিষয়টি দেখতে বলেছেন নেত্রী। গোটা বিষয়টির দায়িত্ব দিয়েছেন বিধায়ক অখিল গিরিকে (Akhil Giri)।

এই বৈঠকের পর নদিয়ার (Nadia) পাঁচ বিধায়ক জেলার সাংগঠনিক কিছু বিষয় নিয়ে নেত্রীর কাছে বক্তব্য রাখেন। যদিও এবিষয়ে কোনও মন্তব্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই এই বিধায়করা সাংসদ মহুয়া মৈত্রের দলীয় কার্যকলাপ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। তবে এই বিষয়ে মুখ্যমন্ত্রী সোমবার বিধায়কদের কোন সিদ্ধান্ত জানাননি।

Related articles

IPL: মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে হতাশ আকাশ, নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক?

পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফরফরম্যান্স তলানিতে, চলতি মরশুমে মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব প্রকট। সেইসঙ্গে হার্দিক...

যিশুর জন্য ‘নো-কিসিং পলিসি’ ভাঙেন কাজল! কারণ কী

অভিনয় জীবনে পা দেওয়ার প্রথম থেকেই কিছু নির্দিষ্ট লক্ষণরেখা টেনে দিয়েছিলেন কাজল (Kajol Devgon)। যেমন পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য...

শান্তিপূর্ণ প্রথমদফায় বিপুল ভোটদানে খুশি প্রধান বিচারপতি সূর্য কান্ত, কমিশনের আইনজীবীকে বাংলায় আমন্ত্রণ কল্যাণের

বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) ভোটগ্রহণ হিংসামুক্ত, শান্তিপূর্ণ। ঘটনায় সন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। শুক্রবার এসআইআর...

শেষকৃত্য থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে খাদে ভ্যান, মৃত ৮

উত্তরাখণ্ডের(Uttarakhand) তেহরি গাড়োয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল অন্তত ৮ জনের। বৃহস্পতিবার দুপুরে চম্বা-কোটি ন্যাল মার্গ সংলগ্ন...