Monday, April 6, 2026

প্রয়াত কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী! শোকস্তব্ধ দক্ষিণের রাজনৈতিক মহল

Date:

Share post:

প্রয়াত কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণ (SM Krishna)। মঙ্গলবার ভোরবেলা নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ভারতের বিদেশমন্ত্রীও ছিলেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া দক্ষিণ ভারতের রাজনৈতিক মহলে।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন কৃষ্ণ। রাজনৈতিক কেরিয়ারে তিনি বেশিরভাগ সময় কাটিয়েছেন কংগ্রেসে। শেষের দিকে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। এস এম কৃষ্ণর (SM Krishna) প্রয়াণে সিদ্দারামাইয়া থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু সকলেই শোকজ্ঞাপন করেছেন। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

আরও পড়ুন-উচ্চ মাধ্যমিকে প্রশ্ন ফাঁস ঠেকাতে কড়া পদক্ষেপ সংসদের! প্রকাশিত মাধ্যমিকের টেস্ট পেপার

১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী ছিলেন এস এম কৃষ্ণ। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত মনমোহন সিংহের দ্বিতীয় ইউপিএ মন্ত্রিসভায় বিদেশ মন্ত্রী ছিলেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন ভারতের ‘সিলিকন ভ্যালি’ হিসাবে বিশ্বের মানচিত্রে উঠে আসে বেঙ্গালুরু।

কৃষ্ণ ৪ বছর মহারাষ্ট্রের রাজ্যপাল পদে ছিলেন। আমেরিকা থেকে আইনে স্নাতক কৃষ্ণ ২০১৭ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর রাজনীতিতে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি তাঁকে। ২০২৩ সালে জনকল্যাণ সংক্রান্ত কাজে অবদানের জন্য কৃষ্ণ পেয়েছিলেন পদ্মবিভূষণ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...