Tuesday, June 2, 2026

এক ফোনেই মিলবে ট্রেনের হারা-নিধি! চালু ‘অপারেশন আমানত’

Date:

Share post:

রেলসফর করেন না এমন মানুষ পাওয়া বিরল। আর এই ট্রেনে যাত্রা করার সময় নানা ঘটনা দুর্ঘটনার সাক্ষী হতে হয় যাত্রীদের। সবথেকে বেশি দেখা যায় জিনিস হারানোর অভিযোগ। ভারতীয় রেলের এমনই অবস্থা যে ট্রেনে কারোর কিছু হারালে সেটা যে ফেরত পাওয়া যাবে এই আশা প্রায় কেউই করেন না। এবার নয়া সিস্টেম তৈরি করছে রেল। জানা যাচ্ছে এ বছরের এপ্রিল থেকে ‘অপারেশন আমানত’ (Operation Amanat)চালু হয়েছে বলে জানাচ্ছে ভারতীয় রেল (Indian Railway)। ট্রেন সফরে কিছু হারালে ১৩৯ নম্বরে ফোন করে অভিযোগ রেজিস্ট্রার করতে হবে। তারপরই দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিচ্ছে রেল।

রেল সূত্রে খবর অপারেশন আমানতের মাধ্যমে ১ এপ্রিল থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মোট ২৪২৩টি হারিয়ে যাওয়া জিনিস প্রকৃত মালিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। হাওড়া ডিভিশনে এই সংখ্যাটা ১১২৪, শিয়ালদহ ডিভিশনে ৬১১টি। পূর্বরেলের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত (Diptimoy Dutta) জানান, জিনিস হারানোর বিষয়ে জানানোর পদ্ধতি খুবই সহজ। ১৩৯-এ ফোন করে নিজের পরিচয়, কোন ট্রেনে আপনি ছিলেন, কোন জায়গায় আর কোন সময়ে নেমে গিয়েছেন। এই সব বিষয়ে বিশদে জানাতে হবে। জিনিসটি পাওয়া গেলে, রেলরক্ষীরা যাত্রীকে ফোন করে জানিয়ে দেবেন। তবে হ্যাঁ ফেলে আসা সামগ্রী যদি ট্রেনের কামরায় পড়ে থাকে বা সহযাত্রীরা যদি সেটি রেলপুলিশের কাছে জমা দেয়, তবেই তা ফেরত দেওয়া সম্ভব হবে।

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...