Wednesday, March 18, 2026

স্কুলছুটদের সংখ্যাতেও দেশের মধ্যে শীর্ষে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ

Date:

Share post:

শিক্ষাক্ষেত্রে অশনি সঙ্কেত। শুধুমাত্র খুন -ধর্ষণ- নারী নির্যাতনেই এগিয়ে নেই যোগীরাজ্য, স্কুলছুটদের সংখ্যাতেও দেশের মধ্যে শীর্ষে বিজেপিশাসিত উত্তর প্রদেশ। সবথেকে আশঙ্কার কথা, এদের মধ্যে অনেকেই আসলে এখনও স্কুলে পড়়ারই সুযোগ পায়নি। আরও ভালোভাবে বললে স্কুল শিক্ষা থেকে এই সব শিশুদের একটা বড় অংশ এখনও অনেক দূরে। কিন্তু তাদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার তেমন কোনও উদ্যোগই যোগী প্রশসানের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়নি বলে অভিযোগ।
যোগীর শাসনে রাজ্যের আইন-শৃঙ্খলা যে একেবারে তলানিতে এসে ঠেকেছে ,তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। একের পর এক ঘটে চলেছে নাবালিকাদের উপর যৌন নির্যাতন , এমনকী তন্ত্রসাধনার নামে শিশুবলির ঘটনাও প্রকাশ্যে এসেছে। কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থারও যে কী করুণ হাল তা, ভালোভাবে মালুম হবে স্কুলছুটের সংখ্যা দেখেই । কেন্দ্রের তথ্যই বলছে, যে সারাদেশে এই মুহূর্তে স্কুলছুটের সংখ্যা মোট ১১ লক্ষ ৭ হাজারের বেশি। সেখানে শুধুমাত্র যোগীরাজ্যেই এই সংখ্যাটা ৭ লক্ষ ৮৪ হাজার । শিক্ষার গেরুয়াকরণ করতে গিয়ে স্কুলশিক্ষার যে কী সর্বনাশ ডেকে এনেছে বিজেপি, এই ভয়াবহ তথ্যেই তা প্রমাণিত। সোমবার লোকসভায় এই তথ্য তুলে ধরে দুরবস্থার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্কুলশিক্ষার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জয়ন্ত চৌধুরী। তিনি জানান, প্রবন্ধ পোর্টালেই পাওয়া যায় সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সাম্প্রতিকতম তথ্য। স্কুলছুটের সংখ্যায় দেশের মধ্যে দ্বিতীয়স্থানে ঝাড়খণ্ড এবং তৃতীয় স্থানে বিজেপি শাসিত অসম। সংখ্যাটা যথাক্রমে ৬৫,০০০ এবং ৬৩,০০০। সত্যিই শিক্ষার জগতে এ এক অশনি সঙ্কেত।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...