Monday, February 23, 2026

শেষ পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের কথা স্বীকার করল ইউনুস প্রশাসন, গ্রেফতার ৭০

Date:

Share post:

শেষ পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের কথা স্বীকার করল ইউনুস প্রশাসন। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির ঢাকা সফরের ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়ে দিল, সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।গত সোমবার ঢাকা সফরে গিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। এই সফরে ইউনুস প্রশাসনকে তিনি স্পষ্ট বার্তা দেন, সংখ্যালঘুদের উপর অত্যাচার কোনওভাবে বরদাস্ত করা হবে না।এরি পাশাপাশি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে সংখ্যালঘুদের উপর হামলা রুখতে সদর্থক পদক্ষেপ নিচ্ছে তার প্রমাণ দিতে হবে।ভারতের বিদেশ সচিবের সফরের পর মঙ্গলবার সন্ধ্যায় ইউনুস প্রশাসনের তরফে মহম্মদ শফিকুল আলম জানান, গত ৫ অগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনায় ৮৮টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৭০ জনকে। এছাড়া পুলিশের পক্ষ থেকে হিংসা সংক্রান্ত সব তথ্য সংগ্রহের কাজ চলছে।

শফিকুল জানান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী, ৬২টি মামলা হয়েছে এবং তাতে ৩৫ জন গ্রেফতার হয়েছেন। পাশাপাশি, পূজামণ্ডপ ও উপাসনালয়গুলিতে হিংসায় পুলিশের সরাসরি রিপোর্ট অনুযায়ী ২৬টি মামলা হয়েছে, যাতে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, মুজিবের ‘জয় বাংলা’ স্লোগান নিষিদ্ধ করার পর এবার ১৬ ডিসেম্বরের নিরাপত্তা বাহিনীর কুচকাওয়াজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনেই ভারতীয় সেনা ও মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী। প্রতি বছর এই দিনটিকে বিশেষভাবে পালন করে বাংলাদেশ। এবার তাতে নিষেধাজ্ঞা জারি করেছে ইউনুস প্রশাসন। তাদের যুক্তি, সেনা এখন নিরাপত্তার কাজে ব্যস্ত।

সংখ্যালঘুর ওপর হামলা প্রসঙ্গে শফিকুল বলেন, অনেকে সংখ্যালঘু হিসেবে নয়, আওয়ামী লীগের পদধারী ছিলেন বলে হামলার শিকার হচ্ছেন। তবে যে কারণেই হোক না কেন, ক্রাইম হলেই আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি।মামলা ও গ্রেফতারের সংখ্যা আরও বাড়বে। কারণ সুনামগঞ্জ, চট্টগ্রাম, ঢাকার তুরাগ ও নরসিংদীতে একাধিক ঘটনা ঘটেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ থেকে পাওয়া তথ্য অনুযায়ী— ৬২ মামলায় গ্রেফতার ৩৫। আর পুলিশের কাছে সরাসরি ২৬ মামলায় গ্রেফতার ৩৫ জন।তিনি আরও বলেন,সন্দেহভাজন ও যার বিরুদ্ধে অভিযোগ এসেছে তাকেই গ্রেফতার করা হচ্ছে। রাজনৈতিক পরিচয়ে কাউকে গ্রেফতার করা হয়নি।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

আগুন রুখতে কড়া বনদফতর! ডুয়ার্সের ৯ কিমি রাস্তা এবার ‘নো স্মোকিং জোন’

ফাল্গুনের শুরুতেই ডুয়ার্সের জঙ্গলে বাড়ছে দাবানলের শঙ্কা। বসন্তের হাওয়ায় শুকনো পাতার স্তূপে একটি ছোট আগুনের ফুলকিও যে কোনও...

বাড়ি বাড়ি পৌঁছবে পরিশ্রুত পানীয় জল, সেক্টর-৬ শিল্পনগরীর ৪ গ্রামে শুরু বড় প্রকল্প 

সেক্টর-৬ শিল্পনগরী এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। ওই কর্তৃপক্ষের অধীনস্থ চারটি গ্রামের ২,২৭০টি...

হলিউডকে টেক্কা দিয়ে সেরা ‘বুং’, মণিপুরি ছবির সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী 

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হল আরও একটি নতুন অধ্যায়। ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মণিপুরী আবেগঘন নাটক “বুং”...

জামিন হল না সন্দীপসহ আরজি কর ‘আর্থিক বেনিয়ম’ মামলায় ৫ অভিযুক্তের

আরজি কর 'আর্থিক বেনিয়ম' (RG Kar financial irregularities case) মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও...