Tuesday, May 19, 2026

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ব্রুকই এখন টেস্টে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান

Date:

Share post:

ওয়েলিংটন টেস্ট শেষ হওয়ার পরেই জো রুট বলেছিলেন এই মুহূর্তে হ্যারি ব্রুক বিশ্বের সেরা খেলোয়াড়।  ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক আরো বলেছিলেন, তার জুনিয়র সতীর্থের ধারে কাছেও কেউ নেই এই মূহূর্তে।এরপর কাগজে-কলমেও বিশ্বসেরার স্বীকৃতিটা পেয়ে গেলেন ব্রুক। আইসিসি র‍্যাঙ্কিংয়ে ব্রুকই এখন টেস্টে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। বুধবার যে র‍্যাঙ্কিং প্রকাসিত হয়েছে, তাতে প্রথমবারের মতো শীর্ষে উঠে এলেন দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যান। ব্রুক শীর্ষস্থান কেড়েছেন রুটেরই! দুজনের পার্থক্যটা মাত্র ১ পয়েন্টের।

ওয়েলিংটন টেস্টের দুই ইনিংসে ১২৩ ও ৫৫ রান করে দলকে ৩২৩ রানে জয় এনে দেন ব্রুক। ২৩ টেস্টের কেরিয়ারে এটি ছিল ব্রুকের অষ্টম সেঞ্চুরি। ওই ম্যাচে প্রথম ইনিংসে ৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০৬ রান করেন রুট। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ব্রুকের পয়েন্ট ৮৯৮, রুটের ৮৯৭।একি সঙ্গে এগিয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা। অ্যাডিলেডে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে ছয় ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছেন হেড। গেবেখায় শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া পঞ্চাশ করা প্রোটিয়া অধিনায়ক বাভুমা তিন ধাপ এগিয়ে উঠেছেন সাতে। শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস এক ধাপ এগিয়ে উঠেছেন ছয়ে।টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বড় এগিয়েছেন জাকের আলী। কিংস্টনে দ্বিতীয় ইনিংসে ৯১ রান করে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখা জাকের ২১ ধাপ এগিয়ে উঠেছেন ৬৩ নম্বরে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৬ ধাপ এগিয়ে উঠেছেন ৬২ নম্বরে। কিংস্টনে ৬৪ ও ৪৬ রান করা ওপেনার সাদমান এগিয়েছেন ২৩ ধাপ, উঠেছেন ৭৪ নম্বরে।

টেস্ট বোলিংয়ে এক নম্বর জায়গাটা ধরে রেখেছেন ভারতের যশপ্রীত বুমরা। শীর্ষ দশে বড় পরিবর্তন বলতে প্যাট কামিন্স ও রবিচন্দ্রন অশ্বিনের জায়গা বদল। অশ্বিনকে পাঁচে ঠেলে চারে উঠেছেন কামিন্স।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

মাথা নত করব না: পুরসভার নোটিশ নিয়ে সাফ জানালেন অভিষেক

কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোড এবং...

ভারতে মানবাধিকার লঙ্ঘন: নরওয়েতে মোদির পথেই প্রশ্ন এড়ালো বিদেশ মন্ত্রক

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্ব এক নম্বর দেশ নরওয়ে। তাই সেখানে সাংবাদিকও ভেবেছিলেন যে কোনও প্রশ্ন করলেই উত্তর পাওয়া...

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার (West Bengal Govt.)। পুর আইন অনুযায়ী নতুন বোর্ড গঠন...

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...