Sunday, May 10, 2026

আজ দুপুরে এসএসসির চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি

Date:

Share post:

কী হতে চলেছে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষাকর্মীর চাকরির ভবিষ্যৎ? উত্তর কি মিলবে আজ? সুপ্রিম শুনানির (Supreme Court Hearing) সম্ভাবনা দুপুর ১২ টায়। গত ২২ এপ্রিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসির নিয়োগ (SSC recruitment) প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয়। ওই রায়কে চ্যালেঞ্জ করে ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য (Government of West Bengal)। সেখানে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে। শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশও। বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলা শুনবে বলে খবর মিলেছে।

গত সপ্তাহে চাকরি বাতিল মামলার শুনানি থাকলেও, অন্যান্য গুরুত্বপূর্ণ কেসের প্যানেল থাকায় SSR-র এই কেস শোনেনি শীর্ষ আদালত। আজ মামলাটি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (Sanjib Khanna) এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে দুপুর ১২টার পর শোনা হতে পারে। যদি তখনও সম্ভব না হয় তাহলে সে ক্ষেত্রে সেশনের এক্কেবারে শেষে এই মামলা উঠবে। ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরির ভবিষ্যৎ কি আজ নির্ধারিত হবে, আশায় বুক বাঁধছেন মামলাকারীরা।

Related articles

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...